চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমানে নিহত মামা-ভাগ্নের পরিবারে শোকের মাতম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
জনপদ, লক্ষ্মীপুর
A A

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশীর পরিবারে শোকের মাতম। নিহত তিনজনের দুজন সহোদর ভাই ও একজন মামা। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে। নিহতদের লাশ ফেরত পেতে সরকারের সহযোগিতা চান স্বজনরা।

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৪ বছর আগে ধার-দেনা করে বড় ছেলে মাসুদ আলমকে চাকরির উদ্দেশ্যে ওমানে পাঠান কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের হতদরিদ্র সাহাব উদ্দীন খলিফা। এর মধ্যে একবার দেশে এসে মাসুদ আলম কয়েক মাস পরিবারের সাথে কাটিয়ে ফের বিদেশে চলে যায়। গত বছরের আগস্ট মাসে ছোট ভাই জুয়েলকেও নিয়ে যায় নিজের কাছে। এর দুই মাস পর মামা জসিম উদ্দিনকেও ওমানে নিয়ে তিনজনেই প্রাইভেটকারের চালক হিসেবে চাকরি করতেন।

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জীবন গেল তিন জনেরই। স্বপ্ন ছিল তারা চাকরি করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে। মা-বাবা ভাই বোনসহ সবার মুখে হাসি ফোটাবে। কিন্তু তা আর হলো না। সড়ক দুর্ঘটনায় তরতাজা তিনটি প্রাণ অকালে ঝরে যাওয়ায় তাদের সে স্বপ্ন আর পূরণ হলো না। গত মঙ্গলবার রাতে ওমানের মিজুয়া থেকে প্রাইভেটকার যোগে মাসকেটের সালালাহ যাওয়ার পথে প্রাইভেট কার ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে দুই সহোদর ভাই ও মামাসহ একই পরিবারের তিনজন মারা যান। আর এ খবর শুনে পরিবারের লোকজন এখন পাগলপ্রায়, তাদের লক্ষ্মীপুরের কমলনগরের গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।

Banglabid

দুই সহোদর ভাইয়ের বৃদ্ধ বাবা শাহাবউদ্দিন ও মা শাহেদা বেগমসহ পরিবারের লোকজনের চলছে আহাজারী। একই অবস্থায় জসিমের পরিবারেও।

কে ধরবে পরিবারগুলো হাল এ কথা বলে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন স্বজনরা। নিহতের মধ্যে জসিম দুই বছর আগে বিয়ে করেন। তার বাড়ি একই উপজেলার চরমার্টিন গ্রামের আলী হায়দরের ছেলে। তার একটি সন্তান রয়েছে।

দ্রুত লাশগুলো ফিরিয়ে আনাসহ সরকারি সহযোগিতার দাবি জানান নিহতদের স্বজনরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঠিক যেন সঞ্জয় দত্ত!

পরবর্তী

বর্ষবরণের হুজুগ বনাম মৌলবাদী ফতোয়া

পরবর্তী

বর্ষবরণের হুজুগ বনাম মৌলবাদী ফতোয়া

পান্তা ভাত নিরাপদ?

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT