মক্কায় পবিত্র কাবা ঘরে ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় প্রধানমন্ত্রী ওমরা সম্পন্ন করেন।
ওমরায় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছাড়াও সৌদি আরবে নিজক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, কনসাল জেনারেল এ এফ এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় ওমরা পালন শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করে দোয়া করেন। এরআগে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করেন তিনি।
প্রধানমন্ত্রী রোববার সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত আরব ইসলামিক অ্যামেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ২১ মে রিয়াদে পৌঁছান।
প্রধানমন্ত্রী তার ৪ দিনের সফর শেষে ২৪ মে দেশে ফিরবেন।










