চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভারে ৬ বাউন্ডারিতে চেন্নাইয়ের দ্বিতীয় দ্রুততম ফিফটি মঈনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ২০, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজস্থান রয়্যালস ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের তারকা পেসার এসেই পড়েন মঈন আলীর তোপে। একটি, দুটি করে ইংলিশ অলরাউন্ডার ছয়টি বলকেই করে সীমানা ছাড়া। দারুণ এই কৃতি গড়ার পাশাপাশি চেন্নাইয়ের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন ইংলিশম্যান।

মঈন আলীর ঝড়ো ইনিংস সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের ইনিংসটা খুব বেশি বড় হয়নি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে চেন্নাই সুপার কিংস। ১৩টি চার ও ৩টি ছক্কায় ৫৭ বলে ৯৩ রান করেছেন মঈন।

রাজস্থানের বোলারদের তুলোধুনো করে শুরু থেকেই ব্যাট চালাচ্ছিলেন মঈন। ষষ্ঠ ওভারে ট্রেন্ট বোল্টের ৬টি বলকেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে ২৬ রান সংগ্রহ করেন তিনি। প্রথম বলে ছক্কা মারেন। পরের ৫টি বলে ৫টি চার মারেন। সেই ওভারের ৬টি বলে ৬, ৪, ৪, ৪, ৪ ও ৪ রান ওঠে।

পরে তোপ দাগিয়েই যান একপাশ থেকে। তবে অন্য পাশের আসা যাওয়ায় খুব বড় হয়নি চেন্নাইয়ের ইনিংস। তবে দারুণ ব্যাটিংয়ে শতক মিসের হতাশায় ভুগলেও দলটির হয়ে ১৯ বলে ফিফটি করে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ডে নিজের নামে করেছেন মঈন আলী। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬ বলে ফিফটি হাঁকিয়েছিলেন সুরেশ রায়না।

ম্যাচের চতুর্থ ওভারে ৩টি চার ও ১টি ছক্কা-সহ মোট ১৮ রান সংগ্রহ করার পর পঞ্চম ওভারে তোলেন আরও ২টি চার ও ১টি ছক্কা। ষষ্ঠ ওভারে ট্রেন্ট বোল্টের ৬টি বলকেই বাউন্ডারির বাইরে পাঠান। সব মিলিয়ে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মঈন আলী। ৫০ রানে পৌঁছতে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। পরে ৯৩ রান করে মাঠ ছাড়েন মঈন।

এদিন শুরুতে রুতুরাজ গায়কোয়াড়ের (২) উইকেট হারিয়ে বসে চেন্নাই। এর ব্যক্তিগত ১৬ রানে আউট হন ডেভন কনওয়ে। একের পর এক উইকেট হারায় নারায়ন জগদিশান এবং আম্বাতি রাইডু। এদের একজন করেন ১ রান এবং অন্যজন করেন ৩ রান। মহেন্দ্র সিং ধোনি ২৮ বলে করেন ২৬ রান

Reneta

রাজস্থানের হয়ে ওবেদ ম্যাকয় এবং ইয়ুজবেন্দ্র চাহাল নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন। জয়ের জন্য ১৫১ রান প্রয়োজন রাজস্থানের। জিতলেই তারা পরের পর্ব নিশ্চিত করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২২চেন্নাইধোনিমঈন আলীরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে

মে ২৩, ২০২৬

বাংলাদেশে শিশু ও নারীর ওপর সহিংসতায় ইউনিসেফের গভীর উদ্বেগ  

মে ২৩, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ঈদের ছুটি শুরু

মে ২৩, ২০২৬

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ২৩, ২০২৬

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT