চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ২৪৬৩ জন মৃত্যুবরণ করেছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
বাংলাদেশ
A A

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বর্তমানে দেশে ৩০ লাখ ৮ হাজার ২৫৭টি মোটর যান রয়েছে। এছাড়া দেশে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ২৪৬৩ জন মৃত্যুবরণ করেছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে আরও বলেন, মোটর যানগুলোর মধ্যে ৩৯ হাজার ৯৪৫টি বাস, ২৭ হাজার ১১৮টি মিনিবাস, ১ লাখ ১৯ হাজার ৮০৪টি ট্রাক, লরী ৪ হাজার ৬৬৪টি এবং প্রাইভেট কার ৩ লাখ ১০ হাজার ৮২১টি।

মন্ত্রী বলেন, এ খাত থেকে ২০১৬-১৭ অর্থবছরের ২০১৭ সালের ২০ মে পর্যন্ত ১ হাজার ২৭৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া ২০১৩-১৪ অর্থবছরে ৯৫২ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৬২ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৬১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে ২ হাজার ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৪৬৩ জন মৃত্যুবরণ করেছে ও ২ হাজার ১৩৪ জন আহত হয়েছে।

তিনি বলেন, একই পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে ৩ হাজার ৩৮১টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৯৫৮ জন মৃত্যুবরণ করেন ও ২ হাজার ৬৮৬ জন আহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT