চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের বক্তব্যে আমরা আমোদ পাই: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:৪৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে আমোদ পান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, তিনি খুব বেশি কথা বলেন। যদিও এসবের উত্তর দেয়ার প্রয়োজন মনে করি না। তবে তার কথায় আমরা আমোদ পাই। ওবায়দুল কাদের গতকাল বলেছেন, আদালত আর বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় নিতে পারবে না।
ফখরুল বলেন, কার কথা কে বলে? আওয়ামী লীগই তো বিচারপতি খায়রুল হকের রায়ের কল্যাণে ক্ষমতায় টিকে আছে। আর তারা কোন বিদেশির কল্যাণে ক্ষমতায় এসেছিলো তা জনগণ জানে। বিএনপি কোন আদালত আর বিদেশিদের কল্যাণে নয়, জনগণের ভোটে ক্ষমতায় আসে এবং আসবে। জনগণের ক্ষমতা নিশ্চিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য।

সুপ্রিম কোর্ট ষোড়শ সংশোধনীর ওপর যে ঐতিহাসিক রায় দিয়েছেন তা জনগণের চিন্তা ও চাওয়ার প্রতিফলন মন্তব্য করে তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে নাকি আওয়ামী লীগ জনমত সৃষ্টি করবে। গতকাল তারা এ নিয়ে মন্ত্রীসভায় অনেক সমালোচনা করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, এই অবৈধ সরকারের কত বড় স্পর্ধা! দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে, জনগণের ইচ্ছা আর চিন্তার যে প্রতিফলন তার বিরুদ্ধে জনমত তৈরি করতে চায়। তারা সুপ্রিম বিশ্বাস করে না। দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে চায়। কিন্তু তারা তা পারবে না। জনগণ তা মানবে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সহ জাতীয়তাবাদী ফোরামের জ্যেষ্ঠ এডভোকেটবৃন্দ বক্তব্য রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তীব্র তিরস্কারের মুখে লঙ্কান ক্রিকেটারদের অটল থাকার পরামর্শ

পরবর্তী

৩৮তম বিসিএসে আবেদনের রেকর্ড

পরবর্তী

৩৮তম বিসিএসে আবেদনের রেকর্ড

হজ ফ্লাইট

হজ ফ্লাইট বাতিলের পেছনে কারসাজি থাকলে দূর করতে হবে

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT