নোয়াখালী প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তার জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বস্ত্র্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নোয়াখালী পৌর মেয়র সহিদুল্লাহ খান সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফজিলাতুন্নেসা সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্যা গুনগাহী রেখে গেছেন। আগামী বৃহস্পতিবার বসুরহাট সরকারী মুজিব কলেজ মাঠে তার কূলখানি অনুষ্ঠিত হবে।









