চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুলকে নিয়ে র‌্যাব-পুলিশের টানাটানি

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১:৩১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশা হত্যায় অভিযুক্ত ওবায়দুল আটক হওয়ার পর তাকে কোন সংস্থা গ্রেফতার করেছে তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

রমনা থানা পুলিশের দাবি, তারাই ডোমার থানা পুলিশের সহযোগিতায় ওবায়দুলকে গ্রেফতার করেছে। তবে র‌্যাবও আলোচিত এ মামলার আসামীকে গ্রেফতারের দাবি করেছে।

বুধবার সকালে নীলফামারীর ডোমার থেকে গ্রেফতার করা হয়।

গত ২৪ আগস্ট ছুরিকাহত এবং ২৮ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর রিসার মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

ওই বিক্ষোভের সময়ই অভিযুক্ত ওবায়দুলকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের ঘোষণা দেয় পুলিশ। ওবায়দুলের ছবি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে শুরু হয় অনুসন্ধান।

ওবায়দুল ডোমারে লুকিয়ে আছে – এমন খবর পেয়ে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং আরও দু’জন উর্ধ্বতন কর্মকর্তা ডোমারে গিয়ে পৌঁছান। সেখানে ডোমার থানার পুলিশের সহায়তায় পুরো এলাকায় সাধারণ মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিদের মাঝে ওবায়দুলের ছবি ও পুলিশের ফোন নম্বর বিতরণ করে জানানো হয়, ছবির এই লোকটি ঢাকায় একটি স্পর্শকাতর ঘটনায় জড়িত।

Reneta

পুলিশ সবাইকে অনুরোধ করে, এই ব্যক্তিকে যেন কেউ বাসায় জায়গা না দেয় এবং তার কোনো খোঁজ পেলেই যেন পুলিশকে সে ব্যাপারে জানানো হয়। রাতভর চলে ছবি ও নম্বর বিতরণ এবং মাইকিং।

বুধবার সকাল ৭টার দিকে ডোমার থানার ওসিকে ফোন করে এক ইউপি সদস্য জানান, পুলিশের সরবরাহকৃত ছবির মতো দেখতে এক ছেলে এলাকার একটি বাসায় অবস্থান করছে। ওই ইউপি সদস্যের কাছ থেকে সেই বাসার ঠিকানা নিয়ে সেখান থেকে ওবায়দুলকে আটক করে পুলিশ।

ওবায়দুলকে নিয়ে ফেরার পথে থানা ভবনের কাছাকাছি সাদা পোশাক পরিহিত দুই ব্যক্তি নিজেদের র‌্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। তারা আটক ওবায়দুলকে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করেন।

আর এর পরপরই র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান, ‘আমরা ওবায়দুলকে আটক করেছি।’

পরে অবশ্য ওবায়দুলকে থানায় এনে আটক দেখায় ডোমার থানা পুলিশ।

ওসি ইন্সপেক্টর আহমেদ রাজীউর রহমান জানান, ‘ওবায়দুলকে আটক আমরাই করেছি, র‌্যাব নয়। আমাদের সঙ্গে রমনা থানার কর্মকর্তারা ছিলেন।’

র‌্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা না বললেও কোনো কোনো গণমাধ্যমকে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওবায়দুলকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT