আন্তর্জাতিক

‘ওবামাকেয়ার’ বাতিলের প্রথম পদক্ষেপ মার্কিন কংগ্রেসে অনুমোদন

‘ওবামাকেয়ার’ বাতিলের প্রথম পদক্ষেপ মার্কিন কংগ্রেসে অনুমোদন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত স্বাস্থ্যসেবা আইন ‘ওবামাকেয়ার’ বাতিলের প্রথম পদক্ষেপ নিয়েছে মার্কিন পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। আইনটি ঘুরিয়ে দিতে কংগ্রেসে রিপাবলিকান ভোটে অনুমোদন পেয়েছে একটি বিশেষ বাজেট প্রস্তাবনা, যেখানে ডেমোক্র্যাটরাও বাধা দিতে পারবেন না।

তবে ওবামাকেয়ার বাতিল করে দিতে চাইলেও এখন পর্যন্ত কংগ্রেসে দু’দলের কেউই এর কোনো উপযুক্ত বিকল্প খুঁজে বের করতে পারেননি। ফলে আইন নিয়ে এই রাজনৈতিক লড়াইয়ের কারণে বর্তমানে ২ কোটিরও বেশি আমেরিকানের স্বাস্থ্যসেবা অনিশ্চয়তার মুখে রয়েছে।

পাস হওয়া নতুন প্রস্তাবনা অনুসারে, ক্যাপিটাল হিলের চারটি কমিটিকে ২৭ জানুয়ারির মধ্যে ওবামাকেয়ার বাতিল আইনের খসড়া তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবারই সিনেট এই প্রস্তাবনায় ৫১-৪৮ ভোটে অনুমোদন দেয়।

বিষয়:ওবামাকেয়ার বারাক ওবামা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…