চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওপেনিং জুটির দুর্দশায় আক্রান্ত টপঅর্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৫, ১৬, ১৫, ১৫, ১! এশিয়া কাপের পাঁচ ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির চিত্র। বুধবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে লিটন দাস ও সৌম্য সরকারের ওপেনিং জুটি থেকে এসেছে মাত্র ৫ রান। ১১ মাস পর ওয়ানডে খেলতে নামা সৌম্য ফিরে যান রানের খাতা খোলার আগেই।

বাংলাদেশ- ২৬/৩ (৯)

আবু ধাবিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামতে নামতেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে গেছেন সাজঘরে। সৌম্যর পর ফিরেছেন মুমিনুল হক (৫) ও লিটন দাস (৬)। খেলা ৫ ওভার না গড়াতেই নামতে হয়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের।

বাঁহাতি পেসার জুনায়েদ খানের অফস্টাম্পের বাইরে করা স্লো বাউন্সারে পুল করতে গিয়ে স্কয়ারলেগে ক্যাচ দেন সৌম্য। আরেক বাঁহাতি পেসার শাহিনশাহ আফ্রিদির ইনসুইংয়ে বোল্ড হন মুমিনুল। প্যাডে স্পর্শের পর ভাঙে স্টাম্প। পরের ওভারে জুনায়েদের দ্বিতীয় শিকার হন লিটন। উপড়ে যায় এ ডানহাতির স্টাম্প।

আগের তিন ম্যাচে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত টানা ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের মাঝপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সৌম্যকে। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না অপার সম্ভাবনা নিয়ে শুরু করা এ বাঁহাতি ব্যাটসম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম

এপ্রিল ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডেনমার্কে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপিত

এপ্রিল ২০, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

এপ্রিল ২০, ২০২৬

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT