ক্রিকেট

ওপেনিংয়ে সাদমানের সঙ্গী জয়?

ক্রিকেট খেলোয়াড় সাদমান ইসলাম মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে সাদমান ইসলাম ব্যাট হাতে প্রস্তুত, অন্য খেলোয়াড় পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাইফয়েডের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন সাইফ হাসান। সাদমান ইসলাম শনিবার মিরপুরে পেতে চলেছেন নতুন ওপেনিং পার্টনার। মুমিনুল হক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানালেন, ডানহাতি-বাঁহাতি নামানোর সম্ভাবনাই বেশি।

তেমন হলে বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে ডানহাতি মাহমুদুল হাসান জয়ের অভিষেক হয়ে যাবে সিরিজের শেষ ম্যাচে। টেস্ট ক্যাপ মাথায় তোলার অপেক্ষা বাড়বে বাঁহাতি নাঈম শেখের।

চট্টগ্রাম টেস্টের দলেও ছিলেন জয়। দলের সঙ্গে বেশ কয়েকটি ব্যাটিং সেশন করেছেন। নেটে তাকে দেখে আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি তরুণ ব্যাটারের। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ওপেনিং করেন বাঁহাতি সাদমান ও ডানহাতি সাইফ।

অসুস্থ হয়ে পড়ায় সাইফের জায়গায় নাঈমকে ডাকা হয় দ্বিতীয় টেস্টের দলে। ওপেনিং পজিশন নিয়ে অধিনায়ক মুমিনুল বলেছেন, ‘ওপেনিং কম্বিনেশন বাঁহাতি-ডানহাতি হতে পারে। দুইজন বাঁহাতিও হতে পারে। তবে বাঁহাতি-ডানহাতি হওয়ার সম্ভাবনাই বেশি।’

বিষয়:জয় ঢাকা টেস্ট বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মিরপুর টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…