চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজন কমান পরিকল্পিতভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A
ওজন কমান

Girl measuring her waist

অতিরিক্ত ওজন নিয়ে খুব চিন্তিত তাই না? ওজন কমানোর বিভিন্ন পদ্ধতি হয়ত অনেক দিন ধরেই অনুসরণ করছেন। কিন্তু কিছুতেই ওজন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় একজনের যে ডায়েট চার্ট অন্যরা ফলো করছেন। যা শরীরের জন্য একদমই ঠিক নয়। সবার শরীরের অবস্থা এক নয়। তাই ওজন কমাতে প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো নিজের শরীরকে বুঝতে হবে। আর লক্ষ্য স্থির করতে হবে যে ওজন কমাতে কোথায় কোথায় আপনার নজর দিতে হবে।

লক্ষ্য ঠিক করুন
লক্ষ্য ঠিক করুন এবং ঠিক কত ওজনে যেতে চান তা ঠিক করুন। ওজন কমানো শুরু করার এটাই নিয়ম এবং প্রথম ধাপ।

খাবার তালিকা ঠিক করা
ওজন কমাতে একটি সহজ খাবার তালিকা বাছাই করুন। প্রয়োজনে অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিন। এটি আপনার লক্ষ্যে পৌছাতে সাহায্য করবে। যে খাবার তালিকাটি অনুসরণ করবেন সেটা নিয়ে পরিকল্পনা করুন, যাচাই বাছাই করুন। সেটি আসলেই আপনার শরীরে কাজ করবে কিনা এবং আপনার জন্য উপযুক্ত কিনা। খাবার তালিকায় কি খাবার আছে সেটাও যাচাই করে দেখুন।

সুস্থ থাকার পরিকল্পনা করতে হবে
যে ধরনের খাবার তালিকাই অনুসরণ করেন না কেন সেটা যেন স্বাস্থ্যকর হয় সেদিকে খেয়াল রাখুন। খাবার তালিকায় প্রচুর ফল ও সবজি রাখুন যা ওজন কমাতে সাহায্য করবে এবং প্রয়োজনীয় শক্তিও সরবরাহ করবে।

দীর্ঘমেয়াদী চিন্তা করুন
ডায়েটিং শুরু করার আগে একটি নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে যে কখনোই হতাশ হওয়া যাবে না। আর ওজন কমানোর পরে চেষ্টা করতে হবে সেটা ধরে রাখতে। হারানো ওজন যেন ফিরে না আসে তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ
ওজন কমানোর পরিকল্পনা করতে আগে ডাক্তারের কাছ থেকে শারীরিক অবস্থা পরীক্ষা করে নিলে ভালো হয়। কারণ ডাক্তার আপনার অবস্থা পরিষ্কার ভাবে জানাতে পারবে এবং আপনার শরীরের জন্য কোনটা ভাল হয় সেটাও জানাতে পারবে। এছাড়া পরামর্শ নিন একজন অভিজ্ঞ পুষ্টিবিদের। তিনি আপনাকে কি ধরনের ডায়েট অনুসরণ করলে ভালো ফল পাবেন তা বলে দিতে পারবে এবং শারীরিক অবস্থা বুঝে তালিকা তৈরি ও কোন খাবার রাখা যাবে আর কোনটি রাখা যাবে না, তা ঠিক করে দিতে পারবে।



খাবার পরিমাণ সম্পর্কে জানুন
অনেকেই জানেন না যে ওজন কমাতে কতটুকু খাবার খেতে খেতে হবে। কোন খাবার বেশি, কোনটা কম খাবে এবং ৩ বার না ৫ বার খাবার খাবেন। তবে ওজন কমাতে সবচেয়ে ভালো হয় যদি সারাদিনের খাবার ৬ ভাগে ভাগ করে খাওয়া হয়।

বদভ্যাস থেকে দূরে থাকুন
ওজন কমাতে মনস্থির করার পর পরই সব ধরনের বদভ্যাসগুলো বাদ দিতে হবে। ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দিতে হবে। কারণ এগুলো আপনার ওজন কমাতে মোটেও সাহায্য করবে না। এগুলো অন্য আরও স্বাস্থ্য সমস্যা তৈরি করে শরীরকে অসুস্থ করে দেবে।

অবশ্যই ব্যায়াম করতে হবে
ওজন কমাতে চাইলে অবশ্যই ব্যায়াম করতে হবে। কারণ খাবার যতোই নিয়ন্ত্রণ করা হোক না কেন ব্যায়াম না করলে ওজন সঠিক ভাবে কমে না বা কমলেও সেটা স্থায়ী হয়না। কারণ স্বাস্থ্যকর খাবার তালিকা এবং সঠিক ব্যায়ামের মাধ্যমেই দ্রুত ওজন কমানো সম্ভব। টাইমস অব ইন্ডিয়া।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাটকাঠি বিক্রি করে লাভবান চুয়াডাঙ্গার কৃষক

পরবর্তী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিএনপি নেতা তরিকুল ইসলাম

পরবর্তী
বিএনপি নেতা তরিকুল ইসলাম সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিএনপি নেতা তরিকুল ইসলাম

মেসি ও রোনালদো একসঙ্গে, ভোট না দেওয়ার বিষয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একে অপরকে ভোট দেননি মেসি-রোনালদো

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT