চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওই রাতে মেয়েটিকে বাসা থেকে বের করে দিতে বলে ইভান’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:১৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনানীতে একজন কলেজছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান ঘটনার দিন রাতে নির্যাতিত মেয়েটিকে মারধরের চেষ্টার পাশাপাশি তার সঙ্গে ‘বাজে’ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন তার কেয়ারটেকার মাসুম। শুধু তাই নয়; ঘটনার পর মেয়েটিকে বাসার বাইরেও বের করে দেয়ার নির্দেশ দিয়ে বলেছিলেন, “একে বের করে দাও”।

বৃহস্পতিবার ইভানদের বাসার এ কেয়ারটেকার চ্যানেল আই অনলাইনের কাছে সেদিনের ঘটনা সম্পর্কে বলেন, বনানীর এই ভাড়া বাড়িটিতে গত মার্চ মাসে ইভান তার বাবা, মা ও তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ওঠেন। ঘটনার ওই দিন রাতে আমি ডিউটিতে ছিলাম।

“সেদিন বাসায় শুধু ইভানের মা ছিল; স্ত্রী ছিল না। রাত ১২টার দিকে মেয়েটিকে ইভান তার বাসায় নিয়ে যায়। জিজ্ঞেস করলে ইভান জানান, মেয়েটি তার বন্ধু। রাত যখন প্রায় তিনটা থেকে চারটা ঠিক তখন ইভান মেয়েটিকে নিয়ে বের হয়। এবং আমাকে বলে মেয়েটি বের করে দাও। আমি তখন বলেছি আপনি নিয়ে এসেছেন আপনি বের করে দেন। এসময় মেয়েটির সঙ্গে ইভান বাজে ব্যবহার করে। এমনকি মারধরের চেষ্টা করে সে।”

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী বাহাউদ্দিন ইভান তার জন্মদিনে নিজের মায়ের সঙ্গে ওই কলেজছাত্রীকে পরিচয় করিয়ে তাদের সর্ম্পকের কথা জানাবে বলে বনানী ন্যাম ভিলেজের অ্যপার্টমেন্টে ডেকে আনে। বাসায় সেসময় কেউ ছিল না। ইভান তাকে রাতের খাবার ও নেশাদ্রব্য খাওয়ায় এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

ওই কলেজছাত্রীর অভিযোগে বলেছেন, তার ব্যবহৃত পোশাকের ব্যাগ রেখে দিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয় ইভান। এ ব্যাপারে মুখ খুললে কয়েকদিন আগে তার ধর্ষণ দৃশ্য ইন্টারনেটে প্রকাশের হুমকি দেয়া হয়। রাতেই পথচারীদের সহায়তায় থানায় আসেন ওই ছাত্রী।

নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের হওয়া মামলাটির তদন্তভার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির এক কর্মকর্তা।

Reneta

বনানী থানার  ডিউটি অফিসার চ্যানেল আই অনলাইকে জানান, কলেজছাত্রীর অভিযোগের সত্যতা খুঁজতে ন্যাম ভিলেজের সিসি ক্যামেরার ফুটেজ ও গেস্ট রেজিস্ট্রার জব্দ করেছে পুলিশ।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ তার দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং গাড়িচালক ও দেহরক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়।

ওই ঘটনার মামলা চলার মধ্যেই আবারো ওই এলাকায় একই কায়দায় ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠল।

জানা গেছে, অভিযুক্ত ইভানের বাবা বোরহানউদ্দিন একজন ব্যবসায়ী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভানবনানী ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT