চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওই পর্যায়ে বাংলাদেশ এখন নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: উইকেট দেখে রোভম্যান পাওয়েল অখুশি কিনা বোঝা গেল না। সংবাদ সম্মেলনে প্রসঙ্গ উঠতেই গড়গড়িয়ে বলে দিলেন ‘স্লো অ্যান্ড লো’। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট দেখে তার যে মূল্যায়ন, তাতে উইন্ডিজ অধিনায়ক স্বস্তিতে নেই সেটি স্পষ্টই হল।

‘বাংলাদেশের উইকেট সাধারণত যেমন হয় এখানেও তাই, বল ব্যাটে আসবে ধীরগতিতে নিচু হয়ে।’

উইকেট নিয়ে পাওয়েলের অনুমান যদি সঠিক হয়, তাহলে কমে আসবে পেসারদের দাপট দেখানোর সম্ভাবনা। অথচ গতির ঝড় তুলেই শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে নাস্তানাবুদ করতে চায় সফরকারীরা।

ক্যারিবীয় শিবিরে কেমার রোচের সঙ্গে ওশান টমাসের মতো গতিদানব থাকায় মন্থর উইকেটেও নিজেদের শক্তির জায়গায় আত্মবিশ্বাসী দলটি। পাওয়েল দেখিয়ে গেলেন গতির ভয়। বললেন, ‘বাংলাদেশ পেস খেলতে পছন্দ করে না। আর আমরা এটিই কাজে লাগাতে চাই।’

পাওয়েল পেসে বাংলাদেশ ব্যাটসম্যানদের দুর্বল ভাবলেও মাশরাফী বিন মোর্ত্তজা তেমন মনে করেন না। পাওয়েল সংবাদ সম্মেলন শেষ করার খানিকপরই আসেন বাংলাদেশ অধিনায়ক। উইন্ডিজ অধিনায়কের মন্তব্যের প্রতিক্রিয়ায় মাশরাফী জানান, পেসে ভীত-সন্ত্রস্ত হওয়ার দিন অনেক পেছনে ফেলে এসেছে বাংলাদেশ।

‘ওদের পেস বোলিংকে কিন্তু আমরা দুইটা ম্যাচেই সামাল দিয়েছি। এটা ঠিক শুরুতে একটা-দুইটা উইকেট পড়েছে। শেষ ম্যাচেও যদি দেখেন, মুশফিক ও তামিমকে কিন্তু ওরা পেস বোলিং দিয়ে খুব একটা ভোগাতে পারেনি। একই সঙ্গে রিয়াদকেও(মাহমুদউল্লাহ) না। ইনিংসের শুরুতে হয়তো কিছুটা হতে পারে, এটা স্বাভাবিক। সাকিবও খুব আরামসে খেলেছে এবং শটসও খেলতে পেরেছে। আমার মনে হয় না, খুব একটা কিছু করতে পেরেছে (ওদের পেসাররা)। আগে একটা সময় ছিল যে, এই ব্যাপারগুলো অনেক প্রভাব ফেলত, এখন আর সেটা ওই জায়গাতে নেই।’

Reneta

‘তবে এক্সট্রিম পেসের কথা যদি বলেন, তাতে তো পৃথিবীর সব ব্যাটসম্যানেরই সমস্যা হয়। কিন্তু ১৪০, ১৪২/১৪৩ গতির বল আমাদের অনেক ব্যাটসম্যান সহজেই সামলাতে পারে। তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের বিপক্ষে সহজেই ব্যাটিং করেছে। ওই পর্যায়ে বাংলাদেশ এখন নেই। আমরা ওই পর্যায়টা পার করে এসেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT