চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশীর অপরাধ-ফাঁসিতে দায়ী পরিবার ও সমাজ

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:১২ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাবা-মাকে খুনের জন্য ঐশী একাই দায়ী নয় বরং গভীরভাবে দেখলে দায়ী তার পরিবার ও সমাজ। বর্তমানে টাকার পেছনে ছুটতে ছুটতে সন্তান ছুটে যাচ্ছে বাবা-মায়ের হাত থেকে। বন্ধনহীন পারিবারিক আবহে সন্তান বিপথে যাচ্ছে। নিয়ন্ত্রণহীন ব্যয়ের ভোগবাদী সমাজে সন্তান হচ্ছে বিপথগামী। নেশার অন্ধকারে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ঘটাচ্ছে ভয়ংকর ঘটনা। পরিবার থেকে বিপুল টাকা না পেলে হয়তো ঐশীর পুরো পরিবার এভাবে ধ্বংস হতো না।

ঐশীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় চ্যানেল আই অনলাইনের কাছে এসব কথা তুলে ধরেছেন মোটিভেশনাল স্পিকার ও পরামর্শক ড. মো: আলমাসুর রহমান, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফ।

মোটিভেশনাল স্পিকার ও কাউন্সেলর ড. মো: আলমাসুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ ঐশীকে একা দায়ী করাটা ঠিক হবে না। এজন্য পারিবারিক বন্ধনহীনতা এবং সামাজিক অবক্ষয় নিয়ামক হিসেবে কাজ করেছে।

বর্তমান সময়ে বাবা-মাকে টাকার পেছনে ছুটতে হচ্ছে প্রতিনিয়ত। অথচ যাদের জন্য এতো ছোটাছুটি তারাই কিন্তু ছুটে যাচ্ছে বাবা-মায়ের হাত থেকে। সমাজ বাস্তবতায় এখন ব্যক্তিস্বাতন্ত্র এমন একটি মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে সবার মনোভাব, বিশেষ করে কৈশোর পার করাদের মনোভাব অনেকটা “আমাকে একা থাকতে দাও” ধরণের হয়ে যাচ্ছে।

এখন পরিবার থেকে এই দূরত্ব তৈরি হচ্ছে কৈশোর থেকেই। বিশেষ করে দূরত্ব বাড়ছে বাবার সঙ্গে। টাকা ‘দিচ্ছি, যখন যা চাইছে তা-ই দিচ্ছি’ বাবাদেরও ধারণা অনেকটাই এরকম।

অথচ এই সময়ে প্রতিটি সন্তানের প্রয়োজন বাবা-মায়ের সান্নিধ্য। এখন বাবা-মা বাচ্চাকে কোয়ালিটি টাইম অর্থাৎ একান্তে সময় দিচ্ছেন না। যেহেতু সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক গভীর হচ্ছে না সেহেতু বন্ধুবান্ধবের দিকে বেশি ঝুঁকে পড়ছে তারা। সব কিছু শেয়ার করছে তাদেরই সমবয়সীদের সঙ্গে। আর তখনই খুব সহজে মিস গাইডেড বা বিপথগামী হচ্ছে। মাদকাসক্তদের পাল্লায় পড়ে হিতাহিত জ্ঞানশুন্য হয়ে ভয়ঙ্কর সব ঘটনা ঘটাচ্ছে।

Reneta

তাই বাবা-মায়েদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে তারা এতোসব করছেন আসলে কাদের জন্য। তাদের অসাবধানতা,অবহেলায় সন্তানের মধ্যে নৈতিকতাবোধ আসছে না। গড়ে উঠছে না সেলফ-কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ। এ কারণে সে ‘না’ বলা শিখছে না। দ্রুত অন্ধকারে হারিয়ে যাচ্ছে প্রিয় সন্তান।

ঐশীর আজকের রায়ে সমাজ দায়মুক্তির তৃপ্তি পেতে পারে না বলেই মনে করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফ।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ কেউ আইনের উর্ধে নয়। মানবিকতার প্রশ্ন থাকতে পারে তবে আইন চলে নিজস্ব পথে। এক সময়ের নিষ্পাপ ঐশীকে ভুলের মাশুল গুণতে হলো আজ।

তবে ঐশী কিন্তু অনেকটাই পরিস্থিতির শিকার। ঐশীর জীবন নেতিবাচক মোড় নিয়েছিলো কৈশোর শেষের দ্বারপ্রান্তে। সে জড়িয়ে পড়ে মাদকাসক্তদের চক্রে। এর দায় ঐশীর একার নয়। দায়ী ওর পরিবার, সমাজব্যবস্থা। বিশৃঙ্খল সমাজ ব্যবস্থায় অসংলগ্ন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলো ঐশী।

মাত্রাতিরিক্ত ব্যয়ের যোগান দিয়ে গেছে ওর পরিবার। অথচ নৈতিক দায়িত্ব পালন করেনি ওর পরিবার। আজ ঐশীর শাস্তিতে তৃপ্তি পাচ্ছেন অনেকে বরং এই ঐশীই কিন্তু চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলো সমাজের অবক্ষয়। ঐশীতো একা অপরাধ করেনি,অপরাধ ওর পরিবারের এবং ভোগবাদী সমাজের। এই সমাজের এক প্রান্তে স্কুলে যেতে পারছে না এক শিশু আবার অপর প্রান্তে দামী গাড়ি হাকাচ্ছে ধনীর দুলাল-দুলালিরা। বিপুল টাকা না ঢাললে হয়তো ঐশীও বিপথে যেতো  না। নিয়ন্ত্রণহীন আয়-ব্যয়ের বিষয়টি সামনে চলে আসছে বারবার। ঐশীর ঘটনা যেনো সমাজকে জাগায়, শিক্ষা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশীঐশী মামলাপুলিশ কর্মকর্তা খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT