জনপদ

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪১তম দিবস উদযাপন

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪১তম দিবস উদযাপন

টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪১ তম দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সন্তেষে দরবার হলে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে মওলানা ভাসানী ফাউন্ডেশন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের মাধ্যমে বাংলাদেশের সমস্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল। একমাত্র দেশ প্রেমের কারণেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা লং মার্চ করতে পেরেছিলেন। তাই ভাসানীকে ভুলে যাওয়া মানে সার্বভৌমত্বকে এবং আত্মমর্যাদাকে ভুলে যাওয়া।

আসিফ নজরুল এ সময় বলেন, তিস্তার পানি পাওয়ার জন্যে দীর্ঘদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা হচ্ছে। ভারতকে ট্রানজিট দেয়া হয়েছে। ভারতের সাথে সীমান্ত চুক্তি হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের অসম ব্যবসা চলছে। অর্থাৎ বাংলাদেশ সবকিছু উজার করে দিয়েও তিস্তার পানি পাওয়া যায়নি।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান  খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা বুলবুল খান মাহবুব, হামিদুল হক মোহন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

ফারাক্কার প্রভাবে উত্তরবঙ্গ ক্রমেই মরুভুমির আকার ধারণ করছে। দেশের বড় বড় নদীতে পানি শুন্যতার কারণে নদীগুলো মরে গিয়ে খালে পরিনত হয়েছে। এভাবে চলতে থাকলে রাজশাহী অঞ্চলে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলেও মন্তব্য করেন বক্তারা।

বিষয়:মওলানা ভাসানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…