চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক ফরমানে কাতারের শুরা কাউন্সিলে চার নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক, নারী
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত চার নারীর একজন হেস্যা সুলতান আল-জাবের

কাতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিলে নতুন ২৮ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে, যার মধ্যে চারজন নারী। দেশটির ইতিহাসে এই প্রথম রাজকীয় ফরমান জারি করে এই চার নারীকে কাউন্সিলে যুক্ত করা হলো।

ওই চার নারী সদস্য হলেন হিন্দ আবদুল রহমান আল-মুফতাহ, হেস্যা সুলতান আল-জাবের, রিম আল-মনসুরি এবং আয়শা ইউসেফ আল-মান্নাই।

৪৫ সদস্য বিশিষ্ট শক্তিশালী শুরা কাউন্সিলের কাজ আইনের খসড়া তৈরি, সরকারের সাধারণ নীতিমালা প্রণয়ন, খসড়া বাজেট তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা এবং উপযুক্ত পরামর্শ দেয়া।

ওই কাউন্সিলের নিয়মিত সদস্য হিসেবে ওই চার নারী সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি।

সরকারি এক বিবৃতির সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থাটি জানায়, ‘কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি শুরা কাউন্সিলের কয়েকজন সদস্যের সদস্যপদ নবায়ন করে ৪ নারীসহ আরও ২৮ জন নতুন সদস্য নিয়োগ দিয়ে এক আমিরী ফরমান জারি করেন। নারী সদস্য নিয়োগের এই ঘটনা কাউন্সিলের ইতিহাসে এই প্রথম।’

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের অবরোধের মুখে পাঁচ মাস ধরে চলমান কূটনৈতিক সংকটে থাকা কাতার নিষেধাজ্ঞায় পড়ার পর থেকেই বসবাস আইন, শ্রম আইনসহ সামাজিক নীতি নির্ধারণী পর্যায়ে বেশ কিছু লক্ষ্যণীয় পরিবর্তন এনেছে। তার ধারাবাহিকতায় এখন পর্যন্ত এটিই সর্বশেষ পরিবর্তন।

তবে কাতারের রাজনীতিতে নারীর উপস্থিতি এটাই প্রথম না। এর আগে ২০১৫ সালে দেশটির একমাত্র সরাসরি নির্বাচিত রাষ্ট্রীয় সংগঠন কেন্দ্রীয় মিউনিসিপ্যাল কাউন্সিলে দু’জন নারী জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন।

শুরা কাউন্সিলের নতুন নারী সদস্যদের মধ্যে জাবের এর আগে ২০১৩ সালে যোগাযোগ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

ট্যাগ: কাতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় নভেম্বরে টকটকে লালরঙা পপিফুলের ব্যাজ কেনো?

পরবর্তী

পেশাগত বৈচিত্র্যের প্রেক্ষাপটে স্বাবলম্বী সমাজব্যবস্থার স্বপ্ন

পরবর্তী
অফিসে কর্মরত দুই ব্যক্তি কম্পিউটার ও ডকুমেন্টের সাথে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাগত বৈচিত্র্যের প্রেক্ষাপটে স্বাবলম্বী সমাজব্যবস্থার স্বপ্ন

দুতার্তে বক্তৃতা দিচ্ছেন, পাঞ্জুলু ও ফিলিপাইন পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছরে মানুষ খুন করেছি: দুতার্তে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT