চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ সম্মাননা দায়িত্ব আরো বাড়িয়ে দিলো: কনা রেজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

উত্তরা রোটারি ক্লাবের সম্মাননা পেয়ে নিজের সেবামূলক কাজের দায়িত্ব আরো বেড়ে গেলো মন্তব্য করে দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা বলেছেন, রোটারি ক্লাবের মতো বড় ক্লাবের সাহচর্যে থেকে অনেক কিছু জানার ও শেখার রয়েছে।

শনিবার রাতে রাজধানীর উত্তরার রোটারি ক্লাবে ভকেশনাল এক্সিলেন্স অ্যান্ড রিকগনিশন নাইট-২০১৮ এর বিশেষ সম্মাননা পাওয়ার পর চ্যানেল আই অনলাইনের কাছে এমন প্রতিক্রিয়া জানান কনা রেজা।

ওই অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোটারি ক্লাবের মাধ্যমে আমরা রাজনৈতিক-সামাজিক-ব্যবসায়িক ব্যক্তিবর্গ যারা আছি, সবাই মিলে দেশ গড়ার ক্ষেত্রে ভালো কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশ বদলে যাচ্ছে।

নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পাওয়ার পর কনা রেজা আরো বলেন, রোটারি ক্লাব আমাকে যে সম্মাননা দিয়েছে, তাতে আমি সম্মানিত বোধ করছি। একজন নারী উদ্যোক্তা হিসেবে এ সম্মাননা আমার সেবামূলক কাজের দায়িত্বকে আরোও বাড়িয়ে দেবে।

‘আমি ইনার হুইল এর সঙ্গে সম্পৃক্ত। এছাড়া রোটারিয়ানদের সঙ্গেও কাজ করি। সেবা করাই আমার কাজ। সেবামূলক কাজের মধ্যেই আমি থাকতে চাই।’

স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেয় উত্তরা রোটারি ক্লাব।

Reneta

সম্মাননা প্রাপ্তরা হলেন; জাতীয় ক্ষেত্রে অবদানের জন্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, স্বাস্থ্যখাতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, শিক্ষাখাতে অবদানের জন্য বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, কৃষি গবেষণা ও ‍উন্নয়নের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ড. এম এ মজিদ, ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ কুতুব উদ্দিন আহমেদ, পরিবেশ ও নগর পরিকল্পনায় স্থপতি ইকবাল হাবিব, তরুণ উদ্যেক্তা ড. মেজবাহ ফারুকি, অভিনয়ে (পুরুষ)- আফজাল হোসেন, অভিনয় (নারী)- সুবর্ণা মুস্তাফা, নারী উদ্যোক্তা- কনা রেজা ও শমী কায়সার।

এছাড়াও ভিশনারি লিডার হিসেবে মরণোত্তর সম্মাননা পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হক। আনিসুল হকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী রুবানা হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনা রেজা
শেয়ারTweetPin1

সর্বশেষ

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT