চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ রক্তক্ষরণ বাংলাদেশের, মুক্তিযুদ্ধের পক্ষের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

সিলেটে ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সুধী সমাজের বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়েছে, এই হামলায় রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশের ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। 

রোববার বিকেলে অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও পরিকল্পনাকারীকে খুঁজে বের করতে শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রজন্ম চত্বরের এ বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সমাবেশের সূচনা বক্তব্যে বলেন, ‘বেছে বেছে মুক্তচিন্তার মানুষগুলোকে হত্যা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

Banglabid

এর আগেও গণজাগরণ মঞ্চের বেশ কয়েকজন সক্রিয় সংগঠককে হত্যা করলেও খুনিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। এ কারণেই হামলাকারীরা নিজেদেরকে বেশি শক্তিশালী মনে করে। আরও হামলা করার সুযোগ খোঁজে।’

‘অভিজিৎ রায়ের চার্জশীট দিতে ৩২ বার দিন পিছিয়েছে। অপরাধীরা সবসময় ধরা-ছোঁয়ার বাইরে ছিল, থাকছে। তাদেরকে দ্রুত আইনের অাওতায় আনতে হবে।’

সমাবেশে লেখক ও প্রকাশক রবিন আহসান বলেন, ‘গণজাগরণ মঞ্চের কর্মী হত্যার বিচারসহ লেখক-প্রকাশক হত্যার বিচার হয় না। যখন আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতাম তখন আমাদের পাশে জাফর ইকবাল স্যার থাকতেন। সেই জাফর ইকবাল স্যারের উপর গতকাল পেছন থেকে হামলা করা হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে বিদেশি শক্তি ও মৌলবাদি শক্তি জড়িত। যার প্রথম শিকার অভিজিৎ রায়, দ্বিতীয় জাফর ইকবাল।’

Reneta

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘যারা মুক্তমনাদের কন্ঠরোধ করেতে চায় তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। শুধু একজনকে গ্রেপ্তার করলে চলবে না এর পেছনে কারা ছিল। কারা মূল পরিকল্পনাকারী তাদেরকে খুঁজে বের করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান এইচ সরকারগণজাগরণ মঞ্চড.জাফর ইকবাললিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক উইকেটের রোমাঞ্চকর জয়

পরবর্তী

ভারতে কৃষি পণ্য রপ্তানির পরামর্শ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর

পরবর্তী

ভারতে কৃষি পণ্য রপ্তানির পরামর্শ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর

কুতুপালংয়ে রাস্তায় সৌরবাতি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT