চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন গতবারের অস্কার জয়ীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

জানা গেছে ৯২তম অস্কারের অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া প্রথম দলটির সদস্যদের নাম। গত বছর অস্কারে অভিনয়ের মূল চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিলেন রেজিনা কিং, রামি মালেক, অলিভিয়া কোলম্যান এবং মাহেরশালা আলি। এই চার তারকা প্রথম দল হিসেবে এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেবেন।

শো প্রডিউসার লাইনেট হাওয়েল টেইলর এবং স্টেফানি অ্যালাইন জানিয়েছেন এই তথ্য। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নতুন জয়ীদের হাতে আগের বছরের বিজয়ীদের পুরস্কার তুলে দেয়ার প্রচলনটা ভালোবাসি। গতবারের চার বিজয়ীকে আবারও স্টেজে স্বাগতম।’

‘বোহেমিয়ান র‍্যাপসডি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য রামি মালেক গত অস্কারে জিতে নিয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার। ‘দ্য ফেভারিট’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছিলেন অলিভিয়া কোলম্যান।

রেজিনা কিং সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন গতবছর। ‘গ্রিন বুক’ সিনেমার জন্য মাহেরশালা আলি জিতেছিলেন সেরা সহ-অভিনেতার পুরস্কার।

গত সপ্তাহে ঘোষণা দেয়া হয়েছে অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। সেরা অভিনেতা, সেরা ছবি, সেরা পরিচালকসহ বিভিন্ন বিভাগে মোট ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘জোকার।’ ‘দ্য আইরিশম্যান, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ এবং ‘১৯১৭’ ছবি তিনটি দশটি করে মনোনয়ন পেয়েছে।

৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিভিয়া কোলম্যানঅস্কারমাহেরশালা আলিরামি মালেকরেজিনা কিংলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT