চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ’ দলে সুযোগ পাচ্ছেন কারা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বছর বাংলাদেশ ‘এ’ দল খেলবে তিনটি সিরিজ। আগামী মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল আসবে সফরে। এরপর বাংলাদেশ ‘এ’ দল সফর করবে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সেজন্য দলও গঠন করে ফেলেছেন নির্বাচকরা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জাতীয় দল থেকে বাদ পড়া ও দুয়ারে কড়া নাড়া ক্রিকেটারদের প্রমাণের জায়গা ‘এ’ দল। জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকাদের মধ্যে স্কোয়াডে থাকার জোর সম্ভাবনা নাঈম ইসলাম, তুষার ইমরান, জুবায়ের হোসেন লিখন, সানজামুল ইমলাম ও তানবীর হায়দারের।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করে যাওয়ার পুরস্কার পেতে পারেন আল-আমিন (জুনিয়র) ও ফজলে মাহমুদ।

Banglabid

সোমবার থেকে মিরপুরে শুরু হয়েছে হাই-পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। যেখানে আফিফ, সাইফ, হৃদয়, নাঈম, অনিকের মতো নবীনদের আধিক্য। ২৪ জনের  এইচপি স্কোয়াড থেকেও কয়েকজন সুযোগ পাবেন ‘এ’ দলে।

কক্সবাজারে বিশেষ পেস বোলিং ক্যাম্প করছেন রাব্বি, সাইফউদ্দিন, শরিফুল, ইবাদতরা। সেখান থেকেও কয়েকজনের জায়গা হবে ‘এ’ দলে।

সোমবার এইচপি ক্রিকেটারদের সঙ্গে ‘এ’ দলের সম্ভাব্য ছয় ক্রিকেটার- নাঈম, জুবায়ের, সানজামুল, তানবীর, ফজলে মাহমুদ, আল-আমিন ইনডোরে ফিটনেস নিয়ে কাজ করেছেন। ব্যাটিং-বোলিংয়ের কাজ অবশ্য দুই বিভাগের জন্য আলাদা।

Reneta

‘এ’ দলে সেই ৬ ক্রিকেটার যে চূড়ান্ত ঘোষণাটা অবশ্য এখনই দিলেন না নির্বাচক হাবিবুল বাশার। চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘আমরা কয়েকজনকে পরখ করার জন্য আগেভাগেই ডেকেছি। মূল অনুশীলন শুরু হবে ২০ জুন। দুই-তিনদিনের মধ্যেই দল ঘোষণা করা হবে।’

জাতীয় দলে নেই কোনো লেগস্পিনার। অথচ ‘এ’ দলের ভাবনায় দুই লেগস্পিনার জুবায়ের ও তানবীর। দুজনকেই স্কোয়াডে দেখা যেতে পারে কিনা জানতে চাইলে হাবিবুল বললেন, ‘সামনে ‘এ’ দলের প্রচুর খেলা। অনেক খেলোয়াড়কেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দল
শেয়ারTweetPin1

সর্বশেষ

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT