আলিয়া ভাটের নতুন ছবি ‘রাজি’র লুক প্রকাশিত হয়েছে। একদম সাদামাটা চেহারায় বোরখা পরা লুকের ছবি নিমিষেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
মেঘনা গুলজারের ‘রাজি’ ছবির শুটিং হচ্ছে পাঞ্জাবের মালেরকোটলাতে। ছবির শুটিং চলাকালীন সময় ভক্তদের ক্যামেরায় ধরা পড়ে আলিয়ার নতুন এই লুক। সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পরে আলিয়ার এই লুক খুব দ্রুত ছড়িয়ে পরে।
একটি দৃশ্যে আলিয়াকে হালকা নীল রঙের বোরখা পড়া অবস্থায় দেখা যায়। আরেকটি দৃশ্যে হালকা গোলাপি রঙা কামিজ পরা দেখা যায় আলিয়াকে। দুটো ছবিতেই মেকআপের ছিটেফোঁটাও দেখা যায়না আলিয়ার চেহারায়। পোশাকেও ছিল না কোনো চাকচিক্য।

বিখ্যাত উপন্যাস ‘কলিং সেহমত’ অবলম্বনে এই ছবির চিত্রনাট্য। ১৯৭১ সালের ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধ নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। ছবিতে এক গুপ্তচর কাশ্মীরি মহিলা বিয়ে করেন পাকিস্তানি এক সেনাকে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট ও ভিকি কৌশলকে।
মিড-ডে










