ক্রিকেট

এ কেমন ব্যাটিং!

বাংলাদেশি ক্রিকেটার নাঈম হাসান ব্যাট চালাচ্ছেন, উইকেটের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার নাঈম হাসান ব্যাট চালাচ্ছেন, উইকেটের পাশে দাঁড়িয়ে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছে পাওয়ার প্লে’র ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজেও একই হাল। নতুনদের নিয়ে পথচলার শুরুতে একদম এলোমেলো টিম টাইগার্স।

মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৫ রান।

শুরুতেই ফিরে যান নিয়মিত ওপেনার নাঈম শেখ (১)। টি-টুয়েন্টিতে অভিষিক্ত সাইফ হাসানও হতাশা করেন। ফেরেন ১ রান করে।

অনেকদিন পর টি-টুয়েন্টি দলে ফেরা নাজমুল হোসেন শান্ত টিকতে পারেননি বেশিক্ষণ। ৩ রান করে বিলিয়ে আসেন উইকেট। ১৫ রানে তরুণ তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে বাংলাদেশ। ফিরে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহও, ১১ বলে ৬ করে। আফিফ হোসেন ১৯ ও নুরুল হাসান শূন্য রানে ব্যাট করছেন।

বিষয়:বাবর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…