এ আন্দোলন যৌক্তিক, মানবিক ও দেশপ্রেমের
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিটি বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির লাইসেন্স দেখেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় চালকের লাইসেন্সও পরীক্ষা করছে তারা। এর থেকে রেহাই পায়নি পুলিশ, সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের গাড়িও।
শিক্ষার্থীদের সঙ্গে সহমত প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, হেঁটে কর্মস্থলে গেলেও সড়কে প্রাণনাশ যেন থামে এজন্য শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একমত আমরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






