বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লিতে তোফায়েল আহমেদ

বাংলাদেশের রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নেতা তোফায়েল আহমেদ এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি যাচ্ছেন, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ।

উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তৌহিদুজ্জমান বলেন, হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন অবস্থা ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লি গেছেন।

ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন।

৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

বিষয়:তোফায়েল আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…