চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এহ্‌সান মাহ্‌মুদ এর ‘আত্মহত্যার স্মৃতি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
আত্মহত্যার স্মৃতি

‘সাদা শাড়ি পরে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াবেন না আপনি।/ কাশফুলের মতো দুলেদুলে আঁকবেন না বিষমবাহু ত্রিভুজের শেষ রেখা।/ অমনোযোগী ছাত্রের পাশে ঘুরেঘুরে শেখাবেন না/ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব।/ বিন্দু ভুলে যাওয়া সরল বালকটিকে বলবেন না: রেল লাইন বহে সমান্তরাল।’

কে আর ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াবে না? সাদা শাড়ি পরে কে আসতো রোজ? কেন তিনি আর আসবেন না? কী হয়েছিল তার? উত্তরগুলো দেবে ‘আত্মহত্যার স্মৃতি’। লিখেছেন তরুণ কবি ও কথাসাহিত্যিক এহ্‌সান মাহ্‌মুদ। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ।

এর আগে ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল এহ্‌সান মাহ্‌মুদ এর প্রথম উপন্যাস ‘একাত্তরের লালমিয়া’। বই হিসেবে প্রকাশের আগে উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল। এরপরে ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল প্রথম কবিতার বই ‘আদিবাসী প্রেমিকার মুখ’। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে ‘আত্মহত্যার স্মৃতি’।

নিজের দ্বিতীয় কাব্যগ্রন্থ নিয়ে এহ্‌সান মাহ্‌মুদ বলেন, আমি প্রথমে কবিতারই মানুষ। এরপরে গল্প-উপন্যাসের। কবিতা নিজেই আমাকে দিয়ে লিখিয়ে নেয়। আর গল্প-উপন্যাস আমি প্রস্তুতি নিয়ে লিখতে বসি। সোজা কথায় বলতে পারি- কবিতা স্বতঃস্ফূর্ত আর কথাসাহিত্য প্রস্তুতির ফসল। প্রথম উপন্যাসের পরে অনেকে ধরেই নিয়েছেন, আমি কেবল কথাসাহিত্য রচনা করবো। এটা হয়তো তাদের আমার উপন্যাসের প্রতি ভালোলাগার বহিঃপ্রকাশ, একধরনের দাবি। আমার প্রিয় পাঠকদের জানাতে চাই- আমার কবিতাগুলো পড়ুন, এখানেও আপনার ভালোবাসা আমার জন্য বরাদ্দ!

শিল্পী শিবু কুমার শীলের প্রচ্ছদে উপন্যাসটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশন। সূচীপত্র প্রকাশনীর প্রধান নির্বাহী সাঈদ বারী জানিয়েছেন, আত্মহত্যার স্মৃতি বইটি অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে মেলার প্রথম দিন থেকেই ৩৪৮-৩৫০ নম্বর স্টলে।

এছাড়া ঢাকায় পাওয়া যাবে বাতিঘর (বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন, বাংলামোটর), পাঠক সমাবেশ (শাহবাগ), ৩৮/২ক, বাংলাবাজার সূচীপত্র এর নিজস্ব শো রুম, কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামের প্রকৃতি, এ্যালিফেন্ট রোডের দীপনপুর এবং আজিজ সুপার মার্কেটের জনান্তিক, সন্ধিপাঠ, এবং প্রথমা’র বিক্রয় কেন্দ্রে। লালমাটিয়ায় পাওয়া যাবে বেঙ্গল বইয়ে। অনলাইনে পাওয়া যাবে রকমারি ডটকমে।

মাদারিপুরে পুরান বাজার, কালকিনিতে কলেজ রোড, মাস্টার লাইব্রেরী খাসেরহাট, কালকিনি, শরিয়তপুওে জেলা গার্লস স্কুল রোড লাইব্রেরী, বরিশালে বিএম কলেজের সামনে; কুমিল্লায় রাণীর দীঘির পাড়, কান্দির পাড়, চট্টগ্রামের বাতিঘর (প্রেসক্লাব ভবন, জামালখান), নন্দন, আন্দরকিল্লা এবং চকবাজারের অজান্তা লাইব্রেরীতে।

সারাদেশে হোম ডেলিভারিতে মিলবে বই। সেক্ষেত্রে মেসেজ কিংবা কল করতে হবে ০১৭১৯ ১১৫৮৬১ নম্বরে। অথবা ০৯৬১৩ ৭১৭১৭১ নাম্বারে কল করলেই পৌঁছে যাবে বই।

বইয়ের নাম: আত্মহত্যার স্মৃতি
ধরন: কাব্যগ্রন্থ
লেখক: এহ্‌সান মাহ্‌মুদ
প্রকাশক: সূচীপত্র
প্রচ্ছদ: শিবু কুমার শীল
আকার: ৩ ফর্মা
মূল্য: ১২৫ টাকা
প্রকাশকাল: অমর একুশে গ্রন্থমেলা ২০১৮

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রোটিয়াদের চোটের মিছিলে এবার ডি কক

পরবর্তী

বনানীতে ধর্ষিত তরুণী ঢামেকে চিকিৎসাধীন

পরবর্তী

বনানীতে ধর্ষিত তরুণী ঢামেকে চিকিৎসাধীন

সিলেটে খালেদা জিয়া

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT