চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এস আলমের আলাদিনের চেরাগ’: ব্যারিস্টার সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
আদালত
A A

এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরের অভিযোগের সত্যতা অনুসন্ধানে হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে করা লিভ-টু-আপিলে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

‘এস আলমের আলাদিনের চেরাগ’ শিরোনামে আলোচিত খবরটি হাইকোর্টের নজরে এনেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সদ্য সংসদ সদস্য হওয়া ব্যারিস্টার সুমন। তবে সুমনকে পক্ষভুক্ত না করেই হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে লিভ টু আপিল করা হয়। তবে রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ হাইকোর্টের দেয়া আদেশের ওপর ‘স্ট্যাটাসকো’ চলমান রেখে লিভ টু আপিলটিতে ব্যারিস্টার সুমনকে পক্ষভুক্ত করে শুনানির জন্য আগামী ৫ ফেব্রুয়ারী দিন ধার্য করেন।

আদালতে এস আলম গ্রুপের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কেসি, সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।

‘এস আলমের আলাদিনের চেরাগ’ শিরোনামে গত ৪ আগস্ট ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চের নজরে আনলে আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন। হাইকোর্ট তার আদেশে এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরের অভিযোগের সত্যতা অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এস আলমের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত হাইকোর্টের আদেশে ‘স্ট্যাটাসকো’ দিয়ে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করেন। এই আদেশের ফলে এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরের অভিযোগের সত্যতা অনুসন্ধানের কার্যক্রম আপাতত বন্ধ হয়ে যায় বলে জানান আইনজীবীরা।

গত ৪ আগস্ট ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ‘এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যদিও বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ সংক্রান্ত কোনো অনুমতি তিনি নেননি। এছাড়া এই প্রতিবেদনে তিন মহাদেশে এদের অর্থ ছড়ানোর কথা বলা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগএস আলমব্যারিস্টার সুমনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT