চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ইসমাইল সাকাব ইসফাহানি

ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো যাতে ওয়াশিংটনকে সমর্থন না দেয়, সেজন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।

তেহরান জানিয়েছে, তাদের তেলকূপসহ কোনও অবকাঠামো হামলার নিশানা হলে হামলাকারীদের সমর্থক উপসাগরীয় দেশগুলোতে ‘চারগুণ’ পাল্টা আঘাত হানা হবে।

হরমুজ প্রণালিতে চলমান নৌ-অবরোধের মধ্যে ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইসফাহানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে এই হুমকি দেন।

Banglabid

তিনি বলেন, “যে কোনও ধরনের আগ্রাসী আচরণের জবাব দেওয়া হবে। অবরোধের কারণে আমাদের তেলকূপসহ কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে, আগ্রাসনকারীকে সমর্থন দেওয়া দেশগুলোতে একই পরিকাঠামোয় চারগুণ হামলা চালিয়ে আমরা সমপরিমাণ ক্ষতি নিশ্চিত করব।”

ইসফাহানি আরও বলেন, “আমাদের অঙ্ক কষার পদ্ধতিটা আলাদা। যদি আমাদের একটি তেল শোধনাগারে হামলা হয়, আমরা চারটি তেল শোধনাগারে হামলা চালাব।”

এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সমর্থকদের ওপর তেহরান কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ইরানের এই কঠোর প্রতিক্রিয়া এল।

Reneta

ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ক্রমাগত চাপের ফলে ইরানের তেল মজুত বা ট্যাঙ্কারে স্থানান্তরের সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়তে পারে।

গত সপ্তাহে নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, “ইরানের অর্থনীতি ধসে পড়ছে! তারা এখনই হরমুজ প্রণালি খুলে দিতে চায়, কারণ তারা অর্থের জন্য হাহাকার করছে! প্রতিদিন তাদের ৫০ কোটি ডলার ক্ষতি হচ্ছে। সামরিক ও পুলিশ বাহিনী বেতন না পেয়ে অভিযোগ করছে।”

পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ ধরনের সীমাবদ্ধতা চলতে থাকলে কয়েক দিনের মধ্যেই ইরানের তেলের পাইপলাইনগুলো অকেজো হয়ে পড়তে পারে। ওয়াশিংটনের এই ‘চাপ প্রয়োগের কৌশল’ এখন ইরানের জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে।

ট্রাম্পের এই কথার জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ গাণিতিক সমীকরণের মাধ্যমে তেহরানের সুবিধাজনক অবস্থানের কথা তুলে ধরেন। এক্স-এর এক পোস্টে তিনি বোঝাতে চেয়েছেন, বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করার সামর্থ্য ইরানের রয়েছে।

কালিবাফ সতর্ক করে বলেন, সামনেই গ্রীষ্মকালীন ছুটির মৌসুম, যখন তেলের চাহিদা তুঙ্গে থাকে।

যদি তখনও হরমুজ প্রণালি বন্ধ থাকে, তবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশচুম্বী হবে। এর ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইরানের হুমকিইসমাইল সাকাব ইসফাহানিউপসাগরীয় দেশচারগুণ পাল্টা আঘাতহরমুজ প্রণালি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

পরবর্তী

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

পরবর্তী

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT