চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এসি রুমে বসে প্রধানমন্ত্রী জনগণের আহাজারি শুনবেন কী করে?’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:০১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রকৃত চাহিদা ও অবস্থা বুঝতে পারছেন না দাবি করে প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

‘আওয়ামী লীগকে ভোট দিলে জনগণ পেটপুরে খেতে পায়। আর বিএনপি ক্ষমতায় গেলে ধানের চিটা খেতে পায়’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে সোমবার দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কঠোর জবাব দেন রিজভী আহমেদ। রিজভি বলেন, ‘প্রধানমন্ত্রী বারবার এমন কথা বলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছেন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিজভী আরও বলেন, ‘এদেশের মানুষের মুখে দু’মুঠো আহার তুলে দিয়েছিলেন তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। জনগণ আজ অসহায়, নির্যাতিত, নিরুপায়। গণভবনের এসি রুমে বসে প্রধানমন্ত্রী জনগণের আহাজারি শুনবেন কী করে? মানুষের ক্রন্দন তো সেখানে পৌঁছে না।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন, ‘বিএনপি নির্বাচনে যাবে।’ আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ, জনবান্ধব না হলে বিএনপি কখনো নির্বাচনে যাবে না। বিএনপি বাকশালের মুখ থেকে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে। বিএনপি অন্য কোন প্রভুর কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে না। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাবে। জনগণের ওপরই বিএনপির আস্থা, বিশ্বাস। যারা অন্য কোন দেশ বা প্রভুদের নাকে খত দিয়ে ক্ষমতায় আসে, তাদের কাছে জনগণের কোন গুরুত্ব নেই।’

এসময় তিনি বর্তমান সিইসিরও সমালোচনা করেন। আগের ও বর্তমান সিইসি মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিএনপিরিজভী আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু হবে বলে সব প্রার্থীর আশা

পরবর্তী

‘ওরা দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়াবে’ সতীর্থদের স্মিথ

পরবর্তী

‘ওরা দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়াবে’ সতীর্থদের স্মিথ

গাজীপুরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT