চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ‘বাংলা দ্বিতীয় পত্র’ পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৫ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
শিক্ষা
A A
এসএসসি

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি ও সমমানের পরীক্ষায় আটটি বিভাগে বাংলা দ্বিতীয়পত্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অনুপস্থিত বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষ।

রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক (বিশেষ) ও উপ-সচিবের স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষের প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা বোর্ডের ৪৬৭ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ১৪১৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১৯০ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ৪৮৪ জন , রাজশাহী বোর্ডের ২৫৬ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ৭৮৯ জন, বরিশাল বোর্ডের ১৭৬ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ৩৯৫ জন, সিলেট বোর্ডের ১৩১ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ২২৬ জন, দিনাজপুর বোর্ডের ২৬৭ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ৫৮১ জন, কুমিল্লা বোর্ডের ২৫৬ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ৫১২ জন, যশোর বোর্ডের ২৭৬ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ৪৯০ জন।আটটি বিভাগে মোট অনুপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৮৯৫ জন।

Banglabid

বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষাথীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি ভোকেশনাল ১ লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে। মোটে কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি। এছাড়াও বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন্য পরীক্ষার্থী রয়েছে।

অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। ২০১৮ সালের তুলনায় এ বছর এক লাখ ৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেয়। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ২২৯ জন এবং ছাত্রী সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ২০৫ জন।

অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

Reneta

সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যান্যবারের মতো এবারও প্রতিবন্ধীসহ অন্যরা ৩০ মিনিট অতিরিক্ত সময়সহ শিক্ষক/ অভিভাবক/ সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে।

কেন্দ্র সচিব ছাড়া (ছবি তোলা যায় না এমন ফোন) অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেস্টারকে হারিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত ম্যানইউ

পরবর্তী

‘এ লড়াইয়ে আমাদের জিততেই হবে, যেকোনো উপায়ে জিততে হবে’

পরবর্তী

‘এ লড়াইয়ে আমাদের জিততেই হবে, যেকোনো উপায়ে জিততে হবে’

করোনা

অমানবিকতার বিরুদ্ধে হাইকোর্টের জিরো টলারেন্স

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT