অন্যান্য

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হবে। দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ তুলে ধরা হবে। দুপুরে ফল ঘোষণার পর ইন্টারনেট ও মুঠোফোনে এসএমএস’র মাধ্যমে ফল জানা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresult.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। এবার এসএসসিতে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

বিষয়:এসএসসি ফলপ্রকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…