চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশীয় চলচ্চিত্র উৎসবে আন্ডার কনস্ট্রাকশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমার ফরাসি প্রিমিয়ার হতে যাচ্ছে ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে।

বিশ্বের বৃহত্তম এই এশীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে ছবির পরিচালক রুবাইয়াত হোসেন ও অভিনেত্রী শাহানা গোস্বামীকে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত ৯টি ফিচার ফিল্মের একটি ‘আন্ডার কনস্ট্রাকশন’।

এছাড়াও ক্রিটিক’স অ্যাওয়ার্ড, নেটপ্যাকসহ অন্যান্য বিভাগেও প্রতিযোগিতা করবে ছবিটি। বিচারকদের প্রধান হিসাবে থাকছেন কোরিয়ান নিউ ওয়েভের অন্যতম এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ইম সাং-সু। আর ক্রিটিকস অ্যাওয়ার্ড এর প্রধান জুরি হিসাবে থাকছেন কান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইকের আর্টিস্টিক ডিরেক্টর ও কায়ে দ্যু সিনেমার প্রাক্তন সম্পাদক চার্লস টেসন।

আগামী ফেব্রুয়ারি ৩ থেকে ১০ তারিখ পর্যন্ত চলবে ভেসল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে এশিয়ার বিভিন্ন দেশের ৯০টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও তথ্যচিত্র প্রদর্শিত হবে।

ফ্রান্সের ভেসল শহরে অনুষ্ঠিত এশীয় চলচ্চিত্রের প্রথম ও সবচাইতে সম্মানজনক এই উৎসব এশিয়ার সম্ভাবনাময় চলচ্চিত্রকারদের অবিষ্কার ও তাদের চলচ্চিত্রের প্রসারে ব্যাপক ভূমিকা রেখে আসছে।

গত বছর জুন মাসে উত্তর আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর থেকে এই পর্যন্ত মন্ট্রিয়াল বিশ্ব চলচ্চিত্র উৎসব, স্টকহোম চলচ্চিত্র উৎসব, সও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা চলচ্চিত্র উৎসবসহ  বিশ্বের আরো অনেক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘আন্ডার কনস্ট্রাকশন’।

Reneta

আর ফিলিপাইনের সালামিন্ডানাও এশীয় চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। এছাড়াও সম্প্রতি সমাপ্ত হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে প্রদর্শিত হয় ছবিটি এবং জিতে নেয় সেরা দর্শক পুরস্কার ও জুরিদের বিচারে সেরা নারী নির্মাতার বিশেষ পুরস্কার।

ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনী ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমা হলে মুক্তি পেয়েছে গত ২২ জানুয়ারি। ইতোমধ্যে চলচ্চিত্র ও সাংস্কৃতিক মহলে ব্যাপক সারা ফেলেছে ছবিটি।

প্রাথমিকভাবে ঢাকার স্টার-সিনেপ্লেক্স, যমুনা-ব্লকবাস্টার, বলাকা ও শ্যামলী সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হয়েছে এবং পরবর্তীতে ঢাকার বাইরে সারা দেশে ইন্ডিপেন্ডেট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ছবিটি দেখানো হবে।

ছবিটির পরিবেশনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT