চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে নতুন পিচের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনে গরমের বাগড়া। রাতে শিশিরের ঝামেলা। আরব আমিরাতের এশিয়া কাপে এই পরিস্থিতির পাশাপাশি দলগুলোর জন্য আরেক চ্যালেঞ্জ নতুন পিচের সঙ্গে মানিয়ে নেয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছে দুটি সম্পূর্ণ নতুন পিচ।

১৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসরটি। দুবাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

দুবাই স্টেডিয়াম এশিয়া কাপ আয়োজনের মধ্য দিয়ে ১০ বছর পূরণ করবে। প্রধান কিউরেটর টোবি লামসডেন বলছেন নতুন পিচে তারা ‘ভালো ক্রিকেট’ উপহার দিতে চান, ‘ভালো ক্রিকেট উপহার দেয়ার পরিকল্পনা করেছি আমরা। ঐতিহ্যগতভাবে এখানে প্রথম ইনিংসে ২৬০ রানের মতো ওঠে। এখন কিছুটা বেড়ে ২৭০এ যেতে পারে। কিন্তু এই সেপ্টেম্বরে সেটি কঠিন হবে।’

আরবের কঠিন কন্ডিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আবহাওয়ার ওপর সবকিছু নির্ভর করছে। দিনে গরম থাকবে। রাতে আদ্র। শিশিরও পড়তে পারে। দিনের বেলায় কন্ডিশন সম্পূর্ণ পাল্টে যাবে।’

‘বিকেলের প্রথম সেশনে ফাস্ট কন্ডিশন থাকবে। রাতে সিম বলে সুবিধা পাওয়া যেতে পারে। আর সন্ধ্যায় স্পিন ধরতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কাট পিছ’ ছবির জন্য পপিকেই পারফেক্ট মনে হয়েছে: বুলবুল বিশ্বাস

পরবর্তী

ঢাবির চ ইউনিটে ভর্তি পরীক্ষা শনিবার

পরবর্তী

ঢাবির চ ইউনিটে ভর্তি পরীক্ষা শনিবার

কাদের বললেন: জাতিসংঘ চাইলে পরামর্শ দিতে পারে, তবে...

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT