চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের দলে ফিরলেন শুকতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান আয়শা রহমান শুকতারা। ৩ জুন মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি।

এবারের এশিয়া কাপ টি-টুয়েন্টি ফরম্যাটে। শুকতারা জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালের নভেম্বরে, পাকিস্তানের বিপক্ষে। সেটিও ছিল টি-টুয়েন্টি ম্যাচ। মারকুটে এ ব্যাটসম্যান টি-টুয়েন্টিতেই ফিরলেন।

সবশেষ সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি ফর‌ম্যাটের দল ছিল ১৬ সদস্যের। এশিয়া কাপের জন্য দল ১৫ সদস্যের। আফ্রিকা সফর করা দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। তারা- সুরাইয়া আজমিন ছন্দা, সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। আর শুকতারার সঙ্গে দলে ঢুকেছেন লিলি রানী বিশ্বাস।

এশিয়া কাপ খেলতে শুক্রবার মালয়েশিয়া যাবে বাংলাদেশ নারী দল। সিলেটে এক সপ্তাহের ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরেছেন সালমা-রুমানারা।

আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর একে একে টিম টাইগ্রেস মুখোমুখি হবে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়ার।

বাংলাদেশ দল
সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, আয়শা রহমান শুকতারা, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রুমানা আহমেদ, লিলি রানী বিশ্বাস, পান্না ঘোষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT