জনপদ

এশিয়ার ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি’র হার বেশি: পররাষ্ট্রমন্ত্রী

এশিয়ার ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি’র হার বেশি: পররাষ্ট্রমন্ত্রী

এশিয়া মহাদেশের ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশে বার্ষিক জিডিপি’র হার এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন: আমাদের জিডিপির হার ৮ দশমিক ১৩ শতাংশ।

শনিবার সিলেটে মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা সমাজসেবা অফিসের আয়োজনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় বেড়েছে। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারণে গত ১০ বছরে দারিদ্র সীমার হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। কোন দেশের তড়িৎ গতিতে উন্নয়ন সাধিতে হলে ধনী দরিদ্রের ফারাক বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশের ধনী দরিদ্রের ফারাক প্রতিবেশী ভারত, শ্রীলংকা, নেপাল থেকে অনেক কম।

পরে ২৬৮ জন দুরারোধ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে ১ কোটি ৩৪ লক্ষ টাকা অনুদান দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলাম।

বিষয়:চেক বিতরণ জিডিপি পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…