চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার প্রযুক্তি মিলনমেলা ‘জাপান আইটি উইকে’ অংশ নিচ্ছে বেসিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

এশিয়ার তথ্য-প্রযুক্তিবিদদের মিলনমেলা হিসেবে খ্যাত জাপান আইটি উইক। টোকিওতে ৯-১১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য জাপান আইটি উইকে প্রতিবারের মতো এবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বেসিস।

বেসিস থেকে এবার ১৫টি প্রযুক্তি প্রতিষ্ঠান, জাপান আইটি উইকের অন্যতম বৃহত্তম বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে।  পাশাপাশি, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদের নেতৃত্বে অংশ নিচ্ছে মোট ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

এ প্রসঙ্গে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন: জাপান আইটি উইক তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যে নিজেদের দক্ষতা প্রদর্শনের অন্যতম বড় মাধ্যম। বিগত কয়েক বছর ধরে বেসিস, সদস্যদের জাপান আইটি উইকে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এতে করে জাপানে বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাত সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। যার ফলে অনেক জাপানি বিনিয়োগকারি বাংলাদেশি প্রতিষ্ঠানে ইতোমধ্যে বিনিয়োগ শুরু করেছেন।

এবারে, জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান- ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, বিডিটাস্ক, প্রাইডসিস আইটি লিমিটেড, কমলিঙ্ক ইনফো টেক লিমিটেড, নেসেনিয়া লিমিটেড, ইক্সোরা সল্যুশন লিমিটেড, শিওর সফট টেকনোলজি লিমিটেড, ই-জেনারেশন লি., লিডসফট বাংলাদেশ লিমিটেড, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লি., সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া৩৬৫ লিমিটেড, ডেসটিনি ইনকরপোরেশন, ইনফোক্রেট সল্যুশনস লি. এবং বিজেআইটি লিমিটেড।

এছাড়া প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান- একেআর টেকনোলজি, আর্কলাইট সিস্টেমস লিমিটেড, ডেটাফোর্ট লিমিটেড, মিডিয়াসফট ডেটা সিস্টেমস লিমিটেড, এথিকস এডভান্স টেকনোলজি লিমিটেড, র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড।

বেসিস থেকে ৩৫ সদস্যের প্রতিনিধিদলের পাশাপাশি জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিএস এবং তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল।

বিভিন্ন দেশের নামিদামি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের অত্যাধ্যুনিক সেবাসমূহ তুলে ধরে জাপানের সবচেয়ে বড় এ তথ্য-প্রযুক্তি মেলায়। পাশাপাশি, বিনিয়োগকারি এবং তথ্য-প্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগ: বেসিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোটে জিতলেন কিন্তু দাঁত হারালেন

পরবর্তী

‘টেলিনর ইউথ ফোরাম’র নিবন্ধন শুরু

পরবর্তী

‘টেলিনর ইউথ ফোরাম’র নিবন্ধন শুরু

আর্চারির চার ইভেন্টের সেমিতে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

আগস্ট ২৯, ২০২৬

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আগস্ট ২৯, ২০২৬

পিঁপড়া কাসেম বইয়ের প্রকাশনা উৎসব

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে ‘মৃত ভেবে’ তরুণীর ছবি ভাইরাল, পরে যা জানাল পুলিশ

আগস্ট ২৯, ২০২৬

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT