শিক্ষা

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র নতুন উপাচার্য ড. রুবানা হক

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র নতুন উপাচার্য ড. রুবানা হক. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. রুবানা হক, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র নতুন উপাচার্য, বাংলার শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর (এইউডব্লিউ) নতুন উপাচার্য হয়েছেন ড. রুবানা হক।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুবানা হক বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃত্ব দেয়া প্রথম নারী সভাপতি।

এছাড়া তিনি একজন কবি হিসেবেও সমাদৃত। ২০১৩ ও ২০১৪ সালে পরপর দু’বার বিবিসি’র ১০০ নারী নিবন্ধে স্থান পেয়েছিলেন রুবানা।

আগে থেকেই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি মেম্বার ছিলেন তিনি এবং সম্প্রতি ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতিও নির্বাচিত হন।

বিষয়:চট্টগ্রাম ড. রুবানা হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…