চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ানদের কেন ক্রোয়েশিয়াকে সমর্থন দেয়া উচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে দুই প্রতিপক্ষ ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ১৪ জুন আসর শুরুর হওয়ার সময় ২০১৮’র ফাইনালে এই দুই দলকে হয়তো অনেকই ভাবেনি। রোববার রাতে হয় একটি দল দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জিতবে, না হয় অন্য দলটি প্রথমবারের মতো এই কাজটি করবে।

একটি টুর্নামেন্ট যখন শেষ হয় তখন সমর্থকদের মনে সবসময়ই একটি ক্ষীণ অনুভূতি থাকে। যার একটি হতে পারে এশিয়ার অবস্থান। কারণ রাশিয়ার চলতি বিশ্বকাপের চমকপ্রদ অধিকাংশ মুহূর্তের খুব কমই এশিয়ার জন্য ফিরেছে।

পল পগবা, অ্যান্থনিও গ্রিজম্যান এবং কাইলিয়ান এমবাপেদের মতো তারকাদের নিয়ে গড়া ফ্রান্স দল নিঃসন্দেহে ফাইনালের বড় টিম। ১৯৯৮ সালে তারা বিশ্বকাপ জিতেছে। প্রথম জয়ের আট বছর পর (২০০৬) আরো একটি ফাইনাল খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। ইতালির কাছে পেনাল্টিতে ফাইনাল হারের একদশক পর আবারও বিশ্বকাপ জেতার ফেভারিট ফরাসিরা।

ক্রোয়েশিয়ায় অবশ্য প্রচুর প্রতিভা আছে, যদিও ফাইনালে তারা আন্ডারডগ। নিজেদের অংশ নেয়া প্রথম বিশ্বকাপেই (১৯৯৮) শেষ চারে উঠেছিল বলকান দলটি। তবে তারা কখনোই যে তাদের স্পিরিট হারায়নি তার প্রমাণ এই ফাইনাল। এবারের ফাইনাল চিরকালের জন্য স্মরণীয় করে রাখতে পারে ক্রোয়েটরা।

এশিয়ার সমর্থকরা ফাইনালে যে কাউকে সমর্থন করতে পারে। কিন্তু যদি দল হিসেবে কাউকে সমর্থন করতে হয় তবে তা ক্রোয়েশিয়া হতে হবে। আর এটা ক্রোয়েশিয়ার কোচের পরিচয়ের কারণে। ২০১৭ সালে জাতীয় দলের দায়িত্ব নেয়ার দীর্ঘ ছয়টি বছর এশিয়াতেই ছিলেন কোচ জ্লাতকো দালিচ।

বছরের পর বছর ধরে এশিয়ায় অনেক বড় বিদেশি কোচ দেখা গেছে এবং এখনো যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সংখ্যাটা বাড়িয়ে দিয়ে তারা কয়েক দশক ধরেই এশিয়াতে আসছেন। তবে তাদের প্রায় সবাই আগে থেকে বড় নাম ছিলেন।

Reneta

এশিয়ায় পা রাখা বিদেশি বড় নামের কোচদের মধ্যে মারিও জাগালো ছিলেন অগ্রদূত। খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই বিশ্বজয়ের খ্যাতি আছে তার। ১৯৭৬ সালে কুয়েতের কোচ হন তিনি। পরে সৌদি আরবের ক্লাব আল হিলাল ও সৌদি জাতীয় দলের কোচ হয়েছিলেন। শেষে সংযুক্ত আরব আমিরাতের দায়িত্বও নিয়েছিলেন এই ব্রাজিলিয়ান।

১৯৯৪ বিশ্বকাপ জেতা আরেক ব্রাজিলিয়ান কার্লোস আলবার্তো পেরেইরা। ১৯৯৮ বিশ্বকাপে সৌদি আরবের দায়িত্বে ছিলেন। কিন্তু দুই ম্যাচ পরই তাকে বরখাস্ত হতে হয়। যদিও তিনি দালিচের মতো আন্তর্জাতিক সাফল্য পাওয়ার আগে এশিয়ায় মোটামুটি সাফল্য পেয়েছিলেন। ১৯৮৫তে আরব আমিরাতের, ১৯৮৮তে সৌদি আরব ও ১৯৯০ বিশ্বকাপে আবার আমিরাতের কোচের দায়িত্ব পালন করেন।

সম্প্রতি এশিয়ায় এসেছেন আরো দুজন বিশ্বমানের কোচ। আন্তর্জাতিকভাবে সাফল্য পেতে ইতালিকে বিশ্বকাপ জেতানো মার্সেলো লিপ্পিকে ভাড়া করেছে চীন। আর ঘরোয়া ফুটবলকে শক্তিশালী করতে ব্রাজিলের সাবেক কোচ ফিলিপ লুইস স্কলারিকে দলে নিয়েছে গুয়াংজু এভারগ্রান্ডে।

কিন্তু দালিচ সেই কাজটি করেছেন প্রথমে যেটা করেছিলেন আলবার্তো পেরেইরা। এশিয়া থেকে সরাসরি তাকে জাতীয় দলের দিকে সরানো হয়েছে। ব্রাজিলিয়ানের মতো অসাধারণ পুরস্কারটি পাওয়ার চূড়ান্ত সুযোগও পাচ্ছেন তিনি।

২০১০ সালে যখন সৌদি আরবে আসেন তখন তেমন অভিজ্ঞতা ছিল না দালিচের। তার সবচেয়ে বড় বদল ছিল ২০১৪তে আরব আমিরাতের আল আইন ক্লাবে যাওয়া।

২০১৬তে আল আইন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলে পুরো এশিয়াতে ছড়িয়ে যায় দালিচের নাম। যদিও ঘরোয়া শিরোপা জেতা দালিচের দল ওই ফাইনাল জিততে পারেনি। তবে সাউথ কোরিয়ান ক্লাবের বিরুদ্ধে নিজেদের শক্তির জানান দিয়েছিল দালিচের আল আইন।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো ফ্রান্সের বিরুদ্ধে রোববার রাতেও দালিচের জন্য কিছু ঘটতে পারে। তবে তার সেই আল আইন দলের চেয়ে ক্রোয়েশিয়া দলে অনেক অনেক বেশি প্রতিভাবান ফুটবলার আছেন। তারাই রোববার রাতে হয়তো দালিচের জন্য আল আইন ইতিহাসের বিপরীত কিছু করে দেবেন।

লুঝনিকি স্টেডিয়ামের ৮০ হাজার দর্শক বা মস্কোর লেলিন মুর্তির সামনে যাই ঘটুক, তাতে কিছু আসে যায় না। কারণ ২০১০ সালে সৌদি আরবের আল ফায়সাল ক্লাবে যোগ দেয়ার পর থেকে বহুদূর এগিয়েছেন দালিচ।

এই বছর ফুটবলের সেরা, সবচেয়ে বড় এবং সবচেয়ে হৃদয়স্পর্শী গল্প তো তিনি আর তার দলই লিখেছেন। তার জন্য এশিয়া গর্বই করতে পারে। আর এ জন্যেই এখনো যারা নিরপেক্ষ আছে, তাদের ক্রোয়েশিয়াকেই সমর্থন করা উচিত।

ফক্স স্পোর্টস এশিয়ায় সাংবাদিক জন ডুরেডিনের লেখা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসএফ সদস্যরা আমার সন্তানের মতো: প্রধানমন্ত্রী

পরবর্তী

সিয়াম-পূজা: চলচ্চিত্রের ভবিষ্যৎ সালমান-শাবনূর জুটি

পরবর্তী

সিয়াম-পূজা: চলচ্চিত্রের ভবিষ্যৎ সালমান-শাবনূর জুটি

রাজনাথ সিং

বঙ্গবন্ধু জাদুঘর ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে রাজনাথ সিং

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT