ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
রোববার সকালে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি এবং ঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজনাথ সিং। পরে তিনি পরিদর্শন বইতে সাক্ষর করেন।
এরপর মন্ত্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অংশ নেন বিশেষ প্রার্থনায়। এসময় তার সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।







