যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদোরের প্রায় ২ লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রে তাদের বসবাস এবং কাজ করার অনুমতি বাতিল করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য এল সালভাদোরের অভিবাসীদের সময়সীমা বেধে দেয়া হয়েছে ২০১৯ সাল পর্যন্ত।
মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে ২০০১ সালে কয়েকদফা ভয়াবহ ভুমিকম্পের পর যুক্তরাষ্ট্রের মানবিক কর্মসূচি ‘টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস (টিপিএস)’ এর আওতায় অভিবাসনের সুযোগ পেয়েছিল ওই দেশের নাগরিকরা।
১৭ বছরে বিভিন্ন সময়ের মার্কিন প্রেসিডেন্ট এল সালভাদোরের পরিস্থিতির বিবেচনায় তাদের জন্য এই সুবিধা বহাল রাখলেও ট্রাম্প প্রশাসন তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।







