চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্ল্যাসিকো: বেনজেমাকে ছাড়া পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় মাঠে খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গ্যারেথ বেল বিকল্প হিসেবে রয়েছে। আমাদের মারিয়ানো (ডিয়াজ) আছে, লুকা (জোভিচ) আছে। আমি ওই জায়গায় ইসকো এবং রদ্রিগোকে খেলিয়েছি। অনেক বিকল্প হাতে আছে।’

ইনজুরির কারণে ফ্রেঞ্চম্যানের আজ রাতে এল ক্ল্যাসিকো খেলতে পারবেন না করিম বেনজেমা। ফ্রেঞ্চম্যানের অনুপস্থিতিতে তার জায়গায় কে খেলতে পারেন ও দলের পরিকল্পনা কী হবে, তা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করেন দুরন্ত ফর্মে থাকা করিম বেনজেমা। এরপর লা লিগায় গত ম্যাচে মায়োর্কার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তবে এল ক্ল্যাসিকোর আগে তাকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে তার আজ রাতে বার্সেলোনার বিপক্ষে খেলতে নামা হচ্ছে না।

কার্লো আনচেলত্তি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আগামীকাল (আজ) খেলতে পারবেন না, কারণ তিনি প্রশিক্ষণে অংশ নেননি। তিনি কিছুটা অস্বস্তি বোধ করছেন। এটি ছোট ইনজুরি।’

লা লিগায় ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিটে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে বার্সেলোনা। ১৫ পয়েন্টের ব্যবধানে বার্সার চেয়ে এগিয়ে থাকার পরও প্রতিপক্ষকে সমীহ করছেন আনচেলত্তি। তার মতে, ‘বার্সেলোনার পরিচয় কখনোই বদলাবে না। তাদের খেলার পরিষ্কার ধরন রয়েছে।’

কোচ হিসেনে জাভি হার্নান্দেজের প্রশংসা করেন আনচেলত্তি, ‘জাভি ভালো করছে। দলটি অনেক উন্নতি করেছে এবং তারা এখন ভালো ফর্মে আছে। আমাদের পূর্ণাঙ্গ খেলা খেলতে হবে। ভালোভাবে রক্ষণ সামলাতে হবে,চাপ বাড়াতে হবে, বলের নিয়ন্ত্রণ রাখতে হবে।’

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সাবার্সেলোনাবেনজেমারিয়ালরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সাহাবুদ্দীন আহমদ ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র’

পরবর্তী

লোকালয়ে বিদ্যুতায়িত হয়ে চিতাবাঘের মৃত্যু, সঙ্গী নিয়ে শঙ্কা

পরবর্তী
বিদ্যুতায়িত হয়ে চিতাবাঘের মৃতদেহ, পাশে সঙ্গী নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকালয়ে বিদ্যুতায়িত হয়ে চিতাবাঘের মৃত্যু, সঙ্গী নিয়ে শঙ্কা

ফরিদপুরে সূর্যমুখীর চাষের জনপ্রিয়তা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখীর চাষ

সর্বশেষ

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT