চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এল ক্লাসিকো বন্ধ করা হবে মস্ত বড় ভুল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার দাবিতে গণভোটের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে কাতালুনিয়ারা। যাতে বিজয় মানে একটি স্বাধীন দেশের জন্ম নেওয়ার পথ প্রশস্ত হওয়া। আর শতাব্দী প্রাচীন এক দ্বৈরথের চাকা চিরতরে থেমে যাওয়া। সঙ্গে নতুন কিছু জটিলতার সৃষ্টি হওয়ার পথও।

কাতালুনিয়া স্বাধীন হলেই লা লিগা থেকে বার্সেলোনাকে বের করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন স্প্যানিশ লিগটির সভাপতি হাভিয়ের তেবাস। এরকমটি ঘটলে একটিই অর্থ, স্প্যানিশ লিগ কিংবা কোপা ডেল রেতে আর দেখা যাবে না বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের বহু কাঙ্ক্ষিত ‘এল ক্লাসিকো’।

রোববার হতে যাওয়া কাতালুনিয়া বাসীদের গণভোটকে ঘিরে তোলপাড় চলছে পুরো স্পেন জুড়েই। দেশটির কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে গণভোটকে বেআইনি ঘোষণা করে যথাসাধ্য চেষ্টা করছে ভোট থামানোর। পুলিশ কেড়ে নিচ্ছে ব্যালট বাক্স। বিভিন্ন কাতালান প্রতিষ্ঠানগুলোতে চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান।

Banglabid

স্পেন সরকার যতই চেষ্টা করুক, কাতালুনিয়া স্বাধীন হবে বলেই মত বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লাপোর্ত্তার। আবার একই কারণে বার্সাকে লা লিগা থেকে বের করে দেওয়াটা মস্ত বড় ভুল হবে বলেও দাবি তার। ভুলের কারণটা, ‘এল ক্লাসিকো’।

‘বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ হল বিশাল এক বাজার। দুই দলের ম্যাচ বন্ধ করে দেওয়া হবে সরকার, লা লিগা কিংবা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মস্ত বড় ভুল।’ ওয়েব স্পোর্ট কংগ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সাবেক বার্সা সভাপতি।

লা লিগার মোট টিভি স্বত্বের বিশাল একটা অংশ আসে বার্সা এবং রিয়ালের খেলা প্রচার করে। যার কেন্দ্রবিন্দু আবার এল ক্লাসিকো। লিগে দুই দলের মুখোমুখি লড়াই দেখতে টিভি সেটের সামনে বসে থাকে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। ফুটবলের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে আকর্ষণীয় ফুটবল দ্বৈরথও এল ক্লাসিকোই।

Reneta

লাপোর্ত্তা সত্যিটা জানেন বলেই জোড় গলায় বলার সাহস পাচ্ছেন। এরপরও যদি লা লিগা ছাড়তেই হয় বার্সাকে, তবে কোন লিগে খেলা যেতে পারে সেটারও বন্দোবস্ত প্রায় সেরে রেখেছে দলটি! ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান কিংবা ইতালিয়ান সিরি আ। যেকোনো একটি লিগকে বেছে নিতে বলা হয়েছে খেলোয়াড়দের। ফুটবলারদের পছন্দ অনুযায়ীই এই লিগগুলোর একটিতে রেজিস্ট্রেশন করার কথা জানিয়েছে বার্সেলোনা।

তবে যে লিগেই খেলুক না কেন বার্সেলোনা, ক্লাবটিকে লা লিগা থেকে বের করে দেওয়া হলে ফুটবল ভক্তদের হৃদয় ভাঙবে তা নিশ্চিত। স্পেনের গণ্ডি পেরিয়ে রিয়াল-বার্সা দ্বৈরথ যে দেখা যাবে কালেভদ্রে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ে প্রথম যা কেউ আগে করেনি

পরবর্তী

‘অন্নযোদ্ধা’দের সম্মান দেখায় শুধুমাত্র চ্যানেল আই

পরবর্তী
জনতা সমাবেশে বক্তা ভাষণ দিচ্ছেন, চারপাশে উপস্থিত মানুষরা উৎসাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্নযোদ্ধা’দের সম্মান দেখায় শুধুমাত্র চ্যানেল আই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT