দেশের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা চেয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, এলাকার চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যত প্রজন্ম উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাবে।
কিশোরগঞ্জের মিঠামইনে হাওর অঞ্চলের তিন উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে সংযুক্ত করে অলওয়েদার সড়ক ও ১০টি সেতু নির্মাণ কাজ উদ্বোধন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি একথা বলেন।
পরে উপজেলার খাটখাল এলাকায় একটি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি।








