কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীসহ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীসহ বিভিন্ন জেলায় সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশী বাধা ও শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ে পথে নেমেছেন তারা।







