চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলআরবির গান গেয়ে ভাইরাল শিশু, কী বললেন আইয়ুব বাচ্চু?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

ঘরোয়া আয়োজন। দুইজন পরম যত্নে বাজাচ্ছেন গিটার, একজন পারকাশন, একজন বাঁশি। চারজন মিউজিশিয়ানের দলে ভোকাল যিনি তার বয়স বড়জোর ৮ থেকে ১০! মিউজিশিয়ানদের থেকে তিনি একাই সব আলো যেনো কেড়ে নিচ্ছেন! তার মুখে নব্বই দশকের জনপ্রিয় গীতিকার লতিফুল ইসলাম শিবলীর লেখা দেশের প্রখ্যাত ব্যান্ড দল ‘এলআরবি’র তুমুল জনপ্রিয় গান, হাসতে দেখো গাইতে দেখো/ অনেক কথায় মুখর আমায় দেখো/দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

ঘরোয়া আয়োজনের গানটি কেউ একজন ভিডিও করেছিলেন। আর সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে যায় সোশাল সাইটে। প্রশংসিত হতে থাকে শিশুটির কণ্ঠ। শিশুটি স্বয়ং। কেউ তাকে চেনেন না, জানেন না তার পরিচয়। কিন্তু তার কণ্ঠে সবাই খুঁজে পাচ্ছেন মাদকতা। অনেকে ছোট্ট ছেলেটিকে নাম দিচ্ছেন জুনিয়র আইয়ুব বাচ্চু! হাজার হাজার ভিউ, হাজার হাজার শেয়ারে অপরিচিত সেই ছেলেটি গত দুদিন ধরে সোশাল মাধ্যমে রীতিমত স্টার!

অনেকের ধারণা সোশাল মাধ্যমে মানহীন জিনিসই দ্রুত পৌঁছায়। কিন্তু এক্ষেত্রে অনেকে উদাহারণ টেনে বলেন, হিরো আলম কিংবা খান হেলাল নয়। সোশাল মাধ্যমে জুনিয়র বাচ্চুর মতো মানুষের প্রতিভা ভাইরাল হওয়া উচিত।

আইয়ুব বাচ্চুর গান গেয়ে সোশাল মাধ্যমে ছড়িয়ে যাওয়া নাম না জানা এই ছেলেটির খবর জানেন স্বয়ং এলআরবির প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু নিজেও। তিনিও ভিডিও দেখেছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: ছেলেটা খুব সুন্দর গেয়েছে। ওর গাওয়াটা ভালো লেগেছে। কিন্তু বাঁশিটা আরেকটু ভালো হলে আরো দুর্দান্ত হতো। তবে ছেলেটার যত্ন নিলে ও খুব ভালো করবে।

সবার সাপোর্ট পেলে এরকম প্রতিভা আরো এগিয়ে যাবে জানিয়ে আইয়ুব বাচ্চু বলেন: আমাদের গানগুলোতো পপুলার। আর পপুলার গান গেয়েতো ভালো করবেই। কারণ গানগুলোতো তৈরি হয়েই আছে। ঠোঁটস্থ হয়ে আছে। ছোটবেলা থেকে শুনে শুনে ঠোঁটস্থ সবার। কিন্তু নিজে একটা গান বানানো মজার ব্যাপার না! ছেলেটা ভীষণ ভালো গায়, সবার এগিয়ে আসা উচিত। সবার সাপোর্ট পেলে ও খুব ভালো করবে।

এলআরবির গান গেয়ে ভাইরাল শিশু:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুএলআরবিলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT