চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদের উপহার আত্মসাত মামলার শুনানি হবে নতুন বেঞ্চে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
আদালত
A A
মুন সিনেমা হল

রাষ্ট্রপতি থাকার সময় পাওয়া উপহার সামগ্রী আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি এরশাদের দুর্নীতির মামলার সাজার বিরুদ্ধে করা আপিল ও এবিষয়ে রাষ্ট্র পক্ষের আপিল একসঙ্গে শুনানির জন্য হাই কোর্টের দুই বিচারপতির সমন্বয়ে একটি নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্নয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

এরশাদের আপিল শুনানি শেষে গত ২৩ মার্চ রায়ের দিন ধার্য থাকলেও আসামির সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আরও দুটি আপিল অনিষ্পন্ন থাকায় সেদিন আর রায় না দিয়ে ওই মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ।

Banglabid

এর আগে গত ৯ মার্চ আপিল শুনানি শেষে ২৩ মার্চ রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাত ও আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি সেনানিবাস থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো।

বিচারিক প্রক্রিয়া শেষে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় এরশাদকে তিনবছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এরশাদ আপিল করলে তার তিন বছরের কারাদণ্ড স্থগিত হয়ে যায়।

Reneta

এরপর ২০১২ সালে দুদক এই মামলায় পক্ষভুক্ত হয়। সর্বশেষ গত ২২ আগস্ট এই মামলার আপিলটি কার্যতালিকায় আনার জন্য হাইকোর্টে আবেদন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি কার্যতালিকাভুক্ত হয়।

এরশাদ হাইকোর্টের আদেশে এই মামলায় বর্তমানে জামিনে আছেন বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদের মামলাহাই কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদ নিয়ে জনগণকে অন্ধকারে রেখে ফায়দা তুলছে সরকার: রিজভী

পরবর্তী

ক্রোকে ছুঁলেন-ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

পরবর্তী

ক্রোকে ছুঁলেন-ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

পাশের ভবন থেকে পাঁচ শিশু ও নারী উদ্ধার, প্যারা কমান্ডোদের অভিযান চলছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT