চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরদোগানের ক্ষমতা আরও বাড়ল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে ১৫ জুলাইয়ের সেনা অভ্যুত্থান চেষ্টার পর ঘোষিত তিন মাসের জরুরি অবস্থায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও তার সরকারের ক্ষমতা অন্যান্য সময়ের চেয়ে আরও বেশি থাকবে। এই সময়ের মধ্যে সরকার অভ্যুত্থানে জড়িত সন্দেহে আটক সেনাদের আরও বেশি সময় আটকে রাখতে পারবে।

এমনকি পার্লামেন্টের অনুমোদন ছাড়াই নতুন আইনও জারি করতে পারবে সরকার।

বৃহস্পতিবার তুরস্কের সংসদে ৩৪৬ ভোট পেয়ে জরুরি অবস্থা অনুমোদন পায়। বিপক্ষে ভোট পড়ে ১১৫টি। এর মধ্য দিয়ে এরদোগান আরও নতুন ক্ষমতা পেলেন।

আগে থেকেই এরদোগানের বিরুদ্ধে গণতন্ত্রের নামে স্বৈরাচারী শাসনব্যবস্থা চালানোর অভিযোগ ছিল। জরুরি অবস্থা জারির আগেই তার সরকার অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত অভিযোগে গণগ্রেফতার ও সরকারি কর্মকর্তাদের গণছাঁটাই চালিয়েছে। বন্ধ করা হয়েছে কয়েকশ’ স্কুল। এখন এই জরুরি অবস্থা ও বিশেষ আইনকে দেশটির গণতন্ত্রের জন্য আরও বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে প্রেসিডেন্ট এরদোগানের দাবি, জরুরি অবস্থা তুরস্কের গণতন্ত্রের ওপর আসা হুমকির বিরুদ্ধে লড়বে।

জরুরি অবস্থা সম্পর্কে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ‘এই জরুরি অবস্থা জনগণের ওপর নয়, নিজের ওপরই আরোপ করেছে রাষ্ট্র। আমরা একে একে রাষ্ট্র থেকে (যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের) নিশ্চিহ্ন করব এবং যারা দেশের ক্ষতি করার চেষ্টা করছে তাদের শেষ করব।’

Reneta

 ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই জরুরি অবস্থা তুলে নেয়া সম্ভব হবে বলে আশা করছে সরকার, জানিয়েছেন ইলদিরিমের সহকারি নুমান কুরতালমাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার আশায় কমছে তেলের দাম

মে ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

মে ৬, ২০২৬

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

মে ৬, ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT