চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরদোগানকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
বাংলাদেশ
A A
ঈদ শুভেচ্ছা বিনিময়

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরদোগানকে যতদ্রুত সম্ভব পারস্পারিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

তুরস্কের প্রেসিডেন্টকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্ক উভয়ের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যের মধ্যে মিল থাকায় চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

রাষ্ট্রপতি বলেন, আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে ভ্রাতৃপ্রতীম জনগণ দু’দেশের শান্তি, উন্নয়ন এবং অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাবে। একই সঙ্গে আমাদের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরো জোরদার করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলেন, সূফিবাদের কালোত্তীর্ণ ঐতিহ্য আমাদের দু’দেশের জনগণকে ঘনিষ্ট করেছে। তিনি বলেন, ১৯২২- ২৩ সালে তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সময়ে মাতৃভূমি রক্ষায় সেদেশের জনগণের বীরোচিত কর্মকান্ড বাংলাদেশের জনগণ গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে।

প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত মুসলিম রোহিঙ্গা জনগণের প্রতি এরদাগোনের ব্যক্তিগত সহযোগিতার উল্লেখ করে এই নিপিড়িত নির্যাতিত মানুষগুলোর প্রতি তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের ভূমিকার প্রশংসা করেন।

Reneta

তুরস্কে সাংবিধানিকভাবে শাসন কাঠামোতে পরিবর্তন আনার পর প্রথমবারের মতো একসঙ্গে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনের ভোট গ্রহণ। সেই নির্বাচনে প্রেসিডেন্ট পদে সরাসরি বিজয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বেসরকারি ফলাফলে দেখা যায়, এরদোগান ৫২.৫ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররম ইনজে পেয়েছেন ৩০.৭ শতাংশ ভোট।

পার্লামেন্ট নির্বাচনেও এরদোগানের দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জোটগতভাবে পার্লামেন্টে তারা ৫৩ শতাংশ ভোট পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তুরস্কতুরস্কের প্রেসিডেন্টরিসেপ তাইয়েপ এরদোগান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ইরানের দাবি ও আপত্তি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT