ক্রিকেট

এরউই’র সেঞ্চুরিতে প্রোটিয়াদের ভালো একটা দিন

প্রোটিয়া ক্রিকেটার সেঞ্চুরি উদযাপন, মাঠে উল্লাস ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়া ক্রিকেটার সেঞ্চুরি উদযাপন করছেন, মাঠে দর্শকদের উল্লাস ও খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটিং ব্যর্থতায় ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানে হার। টাটকা ক্ষতের স্মৃতি নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে লড়ছে সাউদ আফ্রিকা। প্রথমদিনে ভালোই করেছে সফরকারী দলটি। ৩ উইকেটে ২৩৮ রান তুলে দিন শেষ করেছে।

শুক্রবার হ্যাগলি ওভালে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার এলগার ও সারেল এরউই। দলীয় ১১১ রানের মাথায় প্রোটিয়া অধিনায়কের উইকেট তুলে নেন টিম সাউদি। ৪১ রানে ফেরেন এলগার।

পরে এইডেন মার্করাম ৪২ করে নিল ওয়াগনারের বলে আউট হয়ে ফিরলে এরউইও টিকতে পারেননি। পরের ওভারেই হেনরি তুলে নেন শতক হাঁকানো এরউইকে। ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১০৮ রানে ফেরেন প্রোটিয়া ওপেনার।

বাকি দিনটা দেখেশুনে শেষ করেছেন রসি ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমা। দুই ব্যাটারের নৈপুণ্যে আর কোনো ঝুঁকি বাড়েনি দিনের শেষভাগে। ডুসেন ১৩ ও বাভুমা ২২ রানে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবেন।

বিষয়:এরউইএলগারওয়াগনারবাভুমালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…