এমি’র মনোনয়ন ঘোষণা, এগিয়ে ‘ওয়াচম্যান’

A woman in a black hoodie stands against a yellow background with a clock design, creating a modern, artistic visual. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রাইমটাইম এমি পুরষ্কারের এর মনোনয়ন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। সর্বোচ্চ ২৬টি বিভাগে মনোনয়ন পেয়ে এগিয়ে আছে এইচবিও’র সিরিজ ‘ওয়াচম্যান।’ ২০টি মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে আছে আমাজনের ‘দ্য মার্ভেলাস মিসেস মাইসেল’ এর নাম। এর পরেই আছে ১৮টি বিভাগে মনোনয়ন পাওয়া নেটফ্লিক্সের ‘ওজার্ক।’
সুপারহিরো মিথোলজি ‘ওয়াচম্যান’। বাস্তব জগতের বর্ণবৈষম্যকেও তুলে ধরেছে সিরিজটি। যুক্তরাষ্ট্র থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া সাম্প্রতিক বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেরা লিমিটেড সিরিজ সহ বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ওয়াচম্যান’।
২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭২ তম এমি পুরস্কারের অনুষ্ঠান। সেদিন জানা যাবে বিজয়ীদের নাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জিমি কিমেল। ইন্ডিয়ান এক্সপ্রেস






