এমিনেমের গানে অনুপ্রেরণা পান ওবামা

Image shows former US President Barack Obama smiling and rapper Eminem in a serious pose, both in separate frames. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি এক ভিডিওতে জানিয়েছেন, এমিনেমের ‘লুজ ইওরসেলফ’ এবং জে জি’র ‘মাই ফার্স্ট সং’ গানগুলো তাকে অনুপ্রেরণা যোগায়। যে কোনো শিল্পীর জন্য এটি নিঃসন্দেহে অনেক বড় অর্জন। তাই ভক্তরা অপেক্ষা করছিলেন এমিনেম-এর প্রতিক্রিয়া জানার জন্য।
ভক্তদের অপেক্ষার অবসান করে, এমিনেম বারাক ওবামার ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। দুই হাত জোড় করা ইমোজি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ভিডিওতে বারাক ওবামা বলেছেন, “যখন নির্বাচনী প্রচারণার জন্য আমার অনুপ্রেরণার প্রয়োজন হতো, তখন গান ছাড়তাম। র্যাপ গান ছাড়ার কথাই সবার আগে ভাবতাম। বিশেষ করে জে জি’র ‘মাই ফার্স্ট সং’ এবং এমিনেমের ‘লুজ ইওরসেলফ।”
সম্প্রতি হাসপাতাল কর্মীদের জন্য মায়ের হাতে তৈরি স্প্যাগেটি পাঠিয়েছেন এমিনেম। খাবারের বাক্সের পরে এমিনেমের লোগো ছিল। সেই সাথে সম্মুখযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে একটি চিরকুটও জুড়ে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বিষয়টি শেয়ার করে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। কইমই






